সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বরিশালে দুই ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ, ছুরিকাঘাতে সবজি বিক্রেতা খুন, আহত ৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৩:১০ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশাল নগরীর কাশিপুর বাজারে কম দামে কাঁচা মরিচ বিক্রি নিষেধ করায় ছুরিকাঘাতে কামাল হোসেন (৩৮) নামে এক সবজি ব্যবসায়ী খুন হয়েছেন। এ সময় ছুরিকাঘাতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (২৯ জুলাই) সকালে এ ঘটনা ঘটেছে বলে জানান এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) মো. লোকমান হোসেন। ঘটনার পর অভিযুক্ত মরিচ বিক্রেতা সোহেল রানাকে আটক করেছে পুলিশ।

নিহত কামাল হোসেন নগরীর ২৮ নম্বর ওয়ার্ড কাশিপুরের সৈয়দপুর এলাকার এসকান্দার সর্দারের ছেলে। আহতরা হলেন- কাশিপুরের তিনু মাঝির ছেলে আলমগীর হোসেন (৪০), তার ভাই জাহাঙ্গীর হোসেন (৪৫) ও অপর ভাই জয়নাল আবেদীন (৩৫) এবং একই এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে আব্দুল মালেক (৬০)।

প্রত্যক্ষদর্শী মো. শহিদ বলেন, কাশিপুর বাজারে ব্যবসায়ীরা ২৫০-৩০০ টাকা কেজি দরে মরিচ বিক্রি করেন। সোহেল রানা বাজারের সামনে এসে মাইকিং করে ১২০ টাকা কেজি দরে মরিচ বিক্রি করেন। তখন কামালসহ আহতরা এসে ওই দামে মরিচ বিক্রি করতে নিষেধ করেন। কিন্তু সোহেল রানা রাজি হননি। এতে তাকে বাজারের কয়েকজন সবজি ব্যবসায়ী মারধর করেন। এক পর্যায়ে সোহেল রানা বস্তা কাটা ছুরি দিয়ে তাদের ওপর চড়াও হন। তার এলোপাতারি ছুরিকাঘাতে কামালসহ ছয়জন জখম হন। তাদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক কামাল হোসেনকে মৃত ঘোষণা করেন।

নগরীর ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ফরিদ হোসেন বলেন, ভ্যানগাড়িতে কম দামে সবজি ও কাঁচা মরিচ বিক্রি করছিলেন সোহেল রানা। বাজারের ব্যবসায়ীরা এর প্রতিবাদ করেন। এ নিয়ে মারামারি ও ছুরিকাঘাতে ছয়জন আহত হন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিও আহত অবস্থায় পুলিশ প্রহরায় চিকিৎসাধীন। অভিযোগ পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে দুই ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ, ছুরিকাঘাতে সবজি বিক্রেতা খুন, আহত ৫

আপডেট সময় : ০৪:৪৩:১০ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩