সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

হাসপাতালে বিএনপি নেতা আমানের জন্য ফল-জুস পাঠালেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে দুপুরের খাবার, ফল ও জুস পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৯ জুলাই) হাসপাতালে এসব খাবার নিয়ে যান প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান (লিকু)।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান (লিকু) জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে দেখতে যান।

এ সময় বিএনপি নেতাকে প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার, বিভিন্ন প্রকার মৌসুমী ফল ও জুস তার হাতে তুলে দেন এপিএস-২।

গাজী হাফিজুর রহমান আমানউল্লাহ আমানকে জানান, প্রধানমন্ত্রী আপনার জন্য এ সব খাবার, ফল ও জুস পাঠিয়েছেন এবং আপনার স্বাস্থ্যের খোঁজ-খবর জানতে চেয়েছেন। তিনি আপনার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

লিকু আরও বলেন, চিকিৎসার জন্য দেশের ভেতরে অন্য যেকোনো হাসপাতালে আমানউল্লাহ আমান যেতে চাইলে তারও সুব্যবস্থা করে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় ফোন করে বিএনপি নেতা আমানউল্লাহর স্বাস্থ্যের অবস্থা সমন্ধে প্রধানমন্ত্রীকে জানান এপিএস-২।

আমানউল্লাহ প্রধানমন্ত্রীর উপহার গ্রহণ করেন এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান আমানউল্লাহ আমান।

এর আগে, রাজধানীর গাবতলীর আমিনবাজার ব্রিজ সংলগ্ন এলাকা থেকে বেলা পৌনে ১২টায় বিএনপির ভাইস-চেয়ারম্যান আমানউল্লাহ আমানকে আটক করেছে পুলিশ। এ সময় আরও চার জনকে আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হাসপাতালে বিএনপি নেতা আমানের জন্য ফল-জুস পাঠালেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:৫৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩