সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ডেঙ্গুতে বাংলাদেশ ব্যাংকের অন্তঃসত্ত্বা সহকারী পরিচালকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ের সহকারী পরিচালক কান্তা বিশ্বাস মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (২৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র সাঈদা খানম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কান্তা বিশ্বাস ডেঙ্গুতে আক্রান্ত হয়। পরে তিনি রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৩ জুলাই) রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার আড়াই বছরের একটি কন্যাশিশু রয়েছে। ২০১৯ সালে কান্তা বিশ্বাস সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন।

মৃত্যুর আগে কান্তা বিশ্বাস বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে পাবলিক অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন।

কান্তা বিশ্বাসের মৃত্যুতে বাংলাদেশ ব্যাংকের অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের পক্ষ থেকে গভীর শোক জানিয়েছে।

অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল কান্তা বিশ্বাসের আত্মার সদগতি কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এর আগে সকালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস এম নাজিয়া সুলতানা (ডব্লিওটিও উইং) মারা গেছেন। তিনি বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনিও আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডেঙ্গুতে বাংলাদেশ ব্যাংকের অন্তঃসত্ত্বা সহকারী পরিচালকের মৃত্যু

আপডেট সময় : ০৭:০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩