সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

বানারীপাড়ায় লোকালয়ে ঘুরছে জোড়া কালোমুখো হনুমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩ ৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥
বরিশালের বানারীপাড়ায় দীর্ঘদিন ধরে বিপন্ন প্রজাতির দুই জোড়া কালোমুখো হনুমান লোকালয়ে ঘুরছে-ফিরছে। এদের মধ্যে এক জোড়া বানারীপাড়ার সন্ধ্যা নদীর পূর্ব পাড়ের পৌর শহরসহ উপজেলার সলিয়াবাকপুর,সদর ও চাখার ইউনিয়ন ও এর আশপাশ এলাকায় এবং অপর জোড়া সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ের বাইশারী,ইলুহার,উদয়কাঠি,সৈয়দকাঠি ও বিশারকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিচরণ করতে দেখা গেছে। বনের হনুমান লোকালয়ে আসায় উৎসুক মানুষ ভিড় জমাচ্ছেন হনুমান দেখতে। আবেগতাড়িত হয়ে কেউ কেউ খাবারও দিচ্ছেন। সবশেষ ১৬ জুলাই রোববার দুপুরে বানারীপাড়া পৌর শহরে থানা চত্বরে এক জোড়া কালোমুখো হনুমানের দেখা মেলে। দিনভর কালোমুখ হনুমান জোড়াকে বানারীপাড়া থানার বাগানে ঢেঁড়স ও পেয়ারাসহ বিভিন্ন ফল ও সবজি খেতে এবং পৌর শহরের বন্দর বাজারে ছুটোছুটি করতে দেখা গেছে।
এ ব্যাপারে বানারীপাড়া বন্দর বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত লাল কুন্ডু বলেন, বানারীপাড়াসহ দেশের বিভিন্ন এলাকায় কৃষিসহ নানা ধরণের পণ্য আমদানি-রপ্তানি হয়। খাবার খেতে গিয়ে ফল কিংবা সবজির ট্র্রাকে উঠে হনুমানগুলো সাতক্ষিরা,যশোর ও খুলনাসহ দেশের কোনো এক বন এলাকা থেকে এখানে আসতে পারে।
বানারীপাড়া উপজেলা বন কর্মকর্তা তাহেরুল ইসলাম দলছুট হয়ে লোকালয়ে আসা হনুমানের কোনো ক্ষতি বা বিরক্ত না করতে সবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন,হনুমানগুলো লোকালয় থেকে উদ্ধার করে বনাঞ্চলে ছেড়ে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হবে।
এ বিষয়ে বানারীপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা উজিরপুরের প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. গোলাম মাওলা বলেন, মুখপোড়া (কালোমুখো) হনুমানগুলো যেহেতু কারও ক্ষতি করছেনা সেহেতু এগুলো যাতে এই এলাকায় অবাধে বিচরণ করতে পারে সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
এ ব্যপারে বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, থানার ভিতরে তার গড়ে তোলা ফল,ফুল ও সবজি বাগানে এক জোড়া বিপন্ন প্রজাতির কালোমুখো হনুমান এসে পরম আয়েসে ফল ও সবজি খাচ্ছে এটা দেখে তিনি দারুন খুশি। হনুমান জোড়া যাতে নির্বিঘেœ বিচরণ করতে পারে তিনি সে ব্যপারে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন বলে জানান।
এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী বলেন, বাংলাদেশে বিপন্ন তালিকায় স্থান পাওয়া প্রাণিদের একটি কালোমুখো হনুমান। এরা দলবদ্ধ হয়ে বসবাস করা বৃক্ষচারী শান্তি প্রিয় প্রাণি। বিপন্ন প্রজাতির এ কালোমুখো হনুমান রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহবান জানিয়ে তিনি এ ব্যপারে উপজেলা প্রাণী সম্পদ ও বন কর্মকর্তার সঙ্গে কথা বলবেন বলে জানান। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় লোকালয়ে ঘুরছে জোড়া কালোমুখো হনুমান

আপডেট সময় : ০৬:২৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩