সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

বানারীপাড়ায় ট্রলির চাপায় বৃদ্ধা নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ ৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় অবৈধ ট্রলির চাপায় রহিমা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রামের মৃত রহম আলী (রহমান) ডাকুয়ার স্ত্রী। জানা গেছে, ১৩ জুলাই বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বানারীপাড়া-বরিশাল সড়কের রায়েরহাট ব্রিজের পূর্ব পাড়ের ঢালে সংযোগ সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পেশারের ওষুধ নিয়ে বাড়ি ফেরার পথে রায়েরহাট ব্রিজের পূর্ব প্রান্তের ঢালের সংযোগ সড়কের উত্তরপাড় থেকে দক্ষিণ পাড়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ট্রলির চাপায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘাতক চালক পালিয়ে যেতে পারলেও ট্রলিটিকে আটক করেছে স্থানীয়রা। ওই ট্রলির মালিক পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের শিবু দাস বলে জানা গেছে। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় ট্রলির চাপায় বৃদ্ধা নিহত

আপডেট সময় : ১০:৪১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩