সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

সীমান্তে মাদক কারবারিকে ধরতে পানিতে ঝাঁপ দিয়ে বিজিবি সদস্য নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ ২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে মাদক চোরাচালানকারীকে ধাওয়া করতে গিয়ে বিজিবি সদস্য মো. মাহবুব আলম (৩১) নিহত হয়েছেন। তিনি লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের গোরকমন্ডল সীমান্ত ফাঁড়িতে কর্মরত ছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দক্ষিণ বালাটারী গ্রামের কান্চিয়ারকুটির বারোমাসিয়া নদীতে এ ঘটনা ঘটেছে। নিহত বিজিবি সদস্য মাহবুব পঞ্চগড় সদরের খালপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ১৫ বিজিবি গোরকমন্ডল বিওপির সদস্যরা সীমান্তের ৯৩১ নম্বর আন্তর্জাতিক পিলারের প্রায় ৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল দেওয়ার সময় একদল মাদক চোরাচালানকারীকে ধাওয়া দিলে পাশেই বারোমাসিয়া নদীতে ঝাঁপ দেন চোরাকারবারিরা। এ সময় বিজিবি সদস্য মো. মাহবুব আলম চোরাকারবারিকে ধরার জন্য তার অস্ত্র অন্য বিজিবি সদস্যকে দিয়ে নদীতে ঝাঁপ দেন। পরে তিনি সাঁতার দিয়ে অপর পাড়ের হাঁটু পানিতে গিয়ে অসুস্থ হয়ে যান। তাঁর সঙ্গীয় ফোর্স মিজানুর রহমান তাঁর অসুস্থতা দেখতে পেয়ে দ্রুত স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ৫৮ মিনিটে মৃত ঘোষণা করেন।

১৫ বিজিবি লালমনিরহাট ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সীমান্তে মাদক কারবারিকে ধরতে পানিতে ঝাঁপ দিয়ে বিজিবি সদস্য নিহত

আপডেট সময় : ০৬:১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩