সংবাদ শিরোনাম ::
জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার

৩০০ গাড়ি নিয়ে আ’লীগের শান্তি সমাবেশে যাচ্ছেন জাহাঙ্গীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

৩০০ গাড়ি নিয়ে রাজধানী ঢাকায় অনুষ্ঠেয় আওয়ামী লীগের শান্তি সমাবেশে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। দলীয় নির্দেশনা পেয়েই আওয়ামী লীগের শান্তি সমাবেশে অংশ নিতে যাচ্ছেন বলে জানান তিনি।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সমকালকে এ তথ্য নিশ্চিত করেন।

জাহাঙ্গীর বলেন, দলের শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশ পেয়ে শান্তি সমাবেশে যোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছি। সমাবেশে যাওয়ার জন্য ইতোমধ্যে ৩০০ গাড়ি প্রস্তুত করা হয়েছে।

গাড়ির পাশাপাশি বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে থাকার কথা জানিয়েছেন গাজীপুরের আলোচিত এই ব্যক্তি।

জাহাঙ্গীর জানান, ৫০০ গাড়ি নিয়ে সমাবেশে যোগ দেওয়ার লক্ষ্য রয়েছে। তবে পর্যাপ্ত গাড়ি পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।

প্রসঙ্গত, বুধবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

একই দিন দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। এ সমাবেশ থেকে সরকার পতনের ‘এক দফা’র আন্দোলন কর্মসূচির ঘোষণা আসবে বলে জানিয়েছে দলটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

৩০০ গাড়ি নিয়ে আ’লীগের শান্তি সমাবেশে যাচ্ছেন জাহাঙ্গীর

আপডেট সময় : ০৫:৫৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩