সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

ধর্ষন মামলার ২৪ ঘন্টার মধ্যে আসামী র‍্যাবের হাতে আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মনির হোসেন ঝালকাঠি:ঝালকাঠির নলছিটিতে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। রবিবার(৯জুলাই) ভিকটিমের ভাই নলছিটি থানায় এ মামলা দায়ের করেন। মামলার একমাত্র আসামী হলেন,উপজেলার কুশঙ্গল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মৃত এস্কেন আলী হাওলাদারের পুত্র মো. হাবিব হাওলাদার(৫০)।

এজাহার সূত্রে জানা যায়, শনিবার (৮জুলাই) সন্ধ্যায় আসামী হাবিব হাওলাদারের বসতবাড়ীর পাশের সেওতা গ্রামে ভিকটিমের বাসায় ঢুকে হাবিব হাওলাদার ভিকটিমকে জোর করে ধর্ষন করে। এসময় তার ডাকচিৎকারে তার বড় ভাই ছুটে আসে। হাবিব হাওলাদার ভিকটিমের ভাইকে দেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে ভিকটিমের ভাই তার পাঞ্জাবি ধরে ফেললে হাবিব হাওলাদার পাঞ্জাবি ছিড়ে পালিয়ে যায়। পরবর্তীতে নলছিটি থানায় খবর দিলে পুলিশ গিয়ে ভিকটিমকে উদ্ধার করে।

এ ঘটনায় রবিবার(৯জুলাই) ধর্ষনের শিকার বুদ্ধিপ্রতিবন্ধীর বড় ভাই নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯/১ ধারায় নলছিটি থানায় বাদী হয়ে একটি মামলা করেন।

ঘটনার পর থেকে আসামি পালাতক ছিলেন খুলনা থেকে র‍্যাব ৮ একটি দল রবিবার রাতে আসামী হাবিব হাওলাদারকে আটক করে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ( ওসি)মু.আতাউর রহমান বলেন ধর্ষণ মামলার অভিযুক্ত আসামীকে র‍্যাব ৮ এর একটি দল খুলনা থেকে আটক করে নলছিটি থানায় হস্তান্তর করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ধর্ষন মামলার ২৪ ঘন্টার মধ্যে আসামী র‍্যাবের হাতে আটক

আপডেট সময় : ০৪:২৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩