সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

বরিশালে সেই ‘হাতকাটা’ মামুন গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশাল নগরীতে কুপিয়ে ছাত্রলীগ কর্মীর হাত বিচ্ছিন্নকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাবের যৌথ দল। বুধবার (৫ জুলাই) ভোর রাতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন। গ্রেপ্তার জোনায়েদ আল মামুন (৩০) নগরীর বেলতলা এলাকার সামসুল হকে ছেলে। সে এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। এছাড়া মামুন বরিশালের ছাত্রদল নেতা আরিফুর রহমান মুন্নার অনুসারী হিসেবে পরিচিত।

তাকে গ্রেপ্তার অভিযানে থাকা কোতয়ালী মডেল থানার এসআই সাইদুর রহমান জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ ও র‌্যাব-৮ এর যৌথ দল ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে মামুনকে বুধবার ভোর রাতে গ্রেপ্তার করা হয়েছে।

এসআই আরও বলেন, গ্রেপ্তার মামুন ছাত্রলীগ কর্মী রাধোকে মারধর করে কুপিয়ে হাত কেটে ফেলার কথা স্বীকার করেছেন। মামুনসহ আরো দুইজন এ কাজে জড়িত। মামলার তদন্ত ও তাদের গ্রেপ্তারের স্বার্থে নাম প্রকাশ করা যাবে না।

তিনি আরও বলেন, ২০১৮ সালে পূর্ব বিরোধের জের ধরে মামুনের সঙ্গে রাধোর শত্রুতা হয়। রাধো জুনিয়র হলেও তাকে বিভিন্ন সময় অপদস্ত করতেন। এছাড়াও প্রকাশ্যে তাকে চড় দিয়েছিলেন। এজন্য রাগে ক্ষোভে রাধোর হাত কেটে নেওয়ার পরিকল্পনা করেন মামুন। পরিকল্পনা অনুযায়ী রাধোর সঙ্গে সু-সম্পর্ক গড়ে তোলেন তিনি। সোমবার তাকে ফোন করে নিয়ে মারধর করে হাত কেটে ফেলেন।

রাধো ওরফে রেদোয়ানের বাবা জয়নাল আবেদীন বুধবার সকালে জানিয়েছেন, রেদোয়ানের অবস্থা আশংকাজনক। কেটে ফেলা হাত থেকে এখনো রক্তক্ষরণ হচ্ছে। তাকে রক্ত দিতে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে সেই ‘হাতকাটা’ মামুন গ্রেফতার

আপডেট সময় : ০৪:৫৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩