সংবাদ শিরোনাম ::
সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট

ঝালকাঠির সেই পোড়া জাহাজটি পরিদর্শনে এমপি আমু ও জ্বালানি সচিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ ঝালকাঠিতে ফের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজ এমভি সাগর নন্দিনী-২ পরিদর্শন করেছেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক এবং সংসদ সদস্য আমির হোসেন আমু।

মঙ্গলবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় কলেজ খেয়াঘাট থেকে স্পিডবোটে চড়ে তিনি নদীতে নোঙর করা ধ্বংস্তূপ পরিদর্শন করেন।

এরপর তিনি জাহাজের উদ্ধারকৃত ধ্বংসাবশেষ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। এসময় তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম। এরপর সদর হাসপাতাল পরিদর্শন করে দগ্ধ রোগীদের খোজ খবর নেন আমির হোসেন আমু।

পরে তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে এক আলোচনা সভায় মিলিত হন। অপরদিকে ১ জুন দুপুরে সুগন্ধা নদীর যেখানে তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২ বিস্ফোরিত হয়, সেই স্থান পরিদর্শন করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।

মঙ্গলবার দুপুর ২টার দিকে তিনি দুর্ঘটনা কবলিত স্থান পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, প্রথম বিস্ফোরণের পর জেলা প্রশাসন ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের উদ্যোগে দু’টি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্বিতীয়বার বিস্ফোরণের পর আন্তঃমন্ত্রণালয়ের একটি কমিটি গঠন করা হয়েছে। এখানে সব বিভাগ থাকবে।

ক্ষতিগ্রস্ত এ জাহাজে তিন লাখ ৮০ হাজার পরিত্যক্ত তেল রয়েছে। এ পরিত্যক্ত তেল অপসারণ করার ব্যাপারে জেলা প্রশাসক তার তত্ত্বাবধানে ব্যবস্থা নেবেন। পাশে থাকা ডিজেল ভর্তি জাহাজটি নিরাপদে ডিপোতে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নেভি ও পরিবেশ অধিদপ্তর সম্মেলিতভাবে য় নদী দূষণ ও পরিবেশের বিপর্যয় রোধে কাজ করছে, যোগ করেন তিনি।

ঝালকাঠিতে নৌ ফায়ার স্টেশন স্থাপনের ব্যাপারে সুপারিশ পাঠানো হবে। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল খালেক মল্লিক, যুগ্ম-সচিব মো. হাফিজুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুলসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠির সেই পোড়া জাহাজটি পরিদর্শনে এমপি আমু ও জ্বালানি সচিব

আপডেট সময় : ০৫:৪০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩