সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

বিপিএল এ বরিশাল ছেড়ে রংপুরে সাকিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স :বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আগামী আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। দুই বছরের জন্য তার সঙ্গে চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এ বিষয়ে নিশ্চিত করেছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

বিপিএলের নিয়ম অনুযায়ী প্রতিটি দল তিনজন স্থানীয় ক্রিকেটার ও দুইজন বিদেশি ক্রিকেটার ধরে রাখতে পারবে আগামী আসরের জন্য। চলতি বছরের সেপ্টেম্বরে আগামী আসরের জন্য খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হবে।

করোনা পরবর্তী সময়ে ফরচুন বরিশালের হয়ে বিপিএলের দুই আসরে খেলেন সাকিব। দলটির হয়ে ২৪ ম্যাচ খেলে ৬৫৯ রান ও ২৬ উইকেট নেন তিনি। ২০২১ সালে সাকিবের অধিনায়কত্বে ফাইনালে ওঠে বরিশাল। যদিও কুমিল্লার বিপক্ষে হেরে আসর রানার্সআপ হয় তার। আর এবারের আসরে ফাইনালের আগেই বিদায় নেয় তারা।

এরপর বরিশালের ফেসবুক পেজে হারের জন্য সাকিবকে দায়ী করে একটি পোস্ট দেওয়া হয়। যদিও সেটা পরে মুছে ফেলা হয় এবং মালিকপক্ষ থেকে জানানো হয় এটার সঙ্গে তাদের সম্পর্ক নেই। তবে তখন আভাস পাওয়া গিয়েছিল হয়তো পরের আসরে বরিশালের জার্সিতে খেলবেন না সাকিব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিপিএল এ বরিশাল ছেড়ে রংপুরে সাকিব

আপডেট সময় : ১২:১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩