সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

হাতকড়াসহ পালানো সেই আসামি ফের গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : মাদারীপুরের ডাসারে পুলিশকে ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া সেই ওয়ারেন্টভুক্ত মাদক মামলার আসামি খোকন মুন্সিকে(৩৪) ফের গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভাউতলি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

খোকন মুন্সি উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের মোতালেব মুন্সির ছেলে। পুলিশ সূত্র জানায়, শনিবার দুপুর ১২টার দিকে ডাসার থানার এসআই সুশিল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামী খোকন মুন্সীকে গ্রেফতার করে।

এ সময় আসামী খোকনকে হাতকড়া পরিয়ে মোটরসাইকেল যোগে থানায় নিয়ে যাচ্ছিলেন এসআই। পথিমধ্যে বয়াতিবাড়ি নামক স্থান থেকে আসামি ওই এসআইকে কৌশলে ফাঁকি দিয়ে হাতকড়াসহ দৌড়ে পালিয়ে যায়।

এ আসামী পালিয়ে যাওয়ার পর জেলা ও ডাসার থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা শুরু করে।পরবর্তীতে উপজেলার কাজিবাকাই ইউনিয়নের ভাউতলি গ্রামের একটি পাট ক্ষেত থেকে হাতকড়াসহ তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসানুজ্জামান বলেন, পুলিশ সুপার মো. মাসুদ আলমের দিকনির্দেশনায় আসামি খোকন মুন্সিকে ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। রোববার তাকে মাদারীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হাতকড়াসহ পালানো সেই আসামি ফের গ্রেফতার

আপডেট সময় : ০৯:৪৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩