সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

ঝালকাঠিতে সড়ক দূর্ঘটনায় মা -মেয়ে নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মনির হোসেন ঝালকাঠি : ঝালকাঠি বরিশাল আঞ্চলিক মহাসড়কে প্রতাব এলাকায় সোমবার সকালে মিনি ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছে।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে বরিশাল ঝালকাঠি বরিশাল আঞ্চলিক মহাসড়কের প্রতাব নামক স্থানে বরিশাল সদর থেকে আগত সিএনজির সাথে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজি ও মিনি ট্রাক সিটকে সড়কের পাশে পড়ে এবং দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই হালিমা বেগমের মৃত্যু হয়। পরবর্তীতে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোছাম্মৎ সোয়ামনি মৃত্যু হয়। নিহত দুজন মা ও মেয়ে।

এ ঘটনায় আহত আরও একজন বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন রয়েছেন। দূর্ঘটনার শিকার সিএনজিতে মোট চারজন যাত্রী ছিলেন বলে জানিয়েছেন পুলিশ।

নিহতরা ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পুটিয়াখালি এলাকার বাসিন্দা হালিমা বেগম(৩৫) ও মোসাঃ ছোয়ামনি(১৭)। গুরুত্বর আহত হয়েছেন মোসাম্মৎ সোয়ামনির বাবা মোঃ ফিরোজ খান। বরিশাল থেকে রাজাপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুঃ আতাউর রহমান জানান, বরিশাল ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের প্রতাপনামক স্থানে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুইজন নিহত ও একজন গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীন আছেন। সিনএজি ও ট্রাক উদ্ধার করা হয়েছে বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে সড়ক দূর্ঘটনায় মা -মেয়ে নিহত

আপডেট সময় : ১১:০৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩