পোনাবালিয়া ইউপি নির্বাচনে দুই জনের প্রার্থিতা প্রত্যাহার
- আপডেট সময় : ১২:১৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩ ১৫ বার পড়া হয়েছে

মোঃ মনির হোসেন ঝালকাঠি : ঝালকাঠি সদর উপজেলাধীন পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে ১জন ও সাধারণ আসনের সদস্য পদে ১ জন প্রার্থীতা প্রত্যাহার করেন।
আজ রবিবার ২৫শে জুন ঝালকাঠি সদর উপজেলাধীন পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমাদানকারী মোঃ সাইদুর রহমান শাহীন, প্রার্থীতা প্রত্যাহার করেন ও ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমাদানকারী আছমা বেগম প্রার্থীতা প্রত্যাহার করেন।
পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রার্থীরা হলো আওয়ামী লীগ সমর্থিত ফারুক হোসেন খান এবং বিএনপি থেকে আজীবন বহিষ্কার স্বতন্ত্র প্রার্থী ওয়ারেচ আলী খান ।
নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ২ জন
মেম্বার পদে ২৩জন
এবং সংরক্ষিত নারী আসনে ৬ জন
ঝালকাঠির সদরের ৭ নং কোনাবালিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান মেম্বার ও সংরক্ষিত নারী আসনে মোট ৩১ জন প্রার্থী নির্বাচন করবে।
আগামী ১৭ জুলাই পোনাবালিয়া ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


























