সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

চাচা মেয়র মানেই আমি মেয়র : সাদিক আব্দুল্লাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশাল সিটি করপোরেশনের মেয়র সাদিক আব্দুল্লাহ বলেছেন, আমার চাচা মেয়র মানেই আমি মেয়র। যা ভোটে প্রমাণিত হয়েছে। ১২৬ কেন্দ্রের মধ্যে ১২৫টিতে জয় লাভ করেছে আমার চাচা। বিভাজন করার কোনো সুযোগ নেই। যারা দখলবাজ তারা সব সময় ছিল, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার (২৩ জুন) সকালে নগরীর সদর রোডে দলীয় কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় আরও শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সাংবাদিকদের সাদিক আব্দুল্লাহ আরও বলেন, বরিশাল আওয়ামী লীগের মধ্যে কোনো বিভাজন নেই, আওয়ামী লীগ সব সময় একতাবদ্ধ। শান্তির নগরী বরিশাল, আমাদের সাধ্য অনুযায়ী শান্তিতে রাখার চেষ্টা করবো। আমরা সহাবস্থান রেখেই চলবো। রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নেই।

তিনি বলেন, জবর দখল কিসের লক্ষণ সেটা আপনারা ভালো করে বোঝেন। কিছু লোকজন তো আছে যারা সুবিধার জন্য আওয়ামী লীগে আসে, আবার সুবিধা নেওয়া শেষ হলে তারা চলে যাবে। দল ক্ষমতায় না থাকলে এদের খুঁজে পাওয়া যাবে না।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিকেলে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হওয়ার পর প্রায় তিন মাস বরিশালে আসেননি তিনি। কেন্দ্রের নির্দেশে তিনি ঢাকায় ছিলেন বলে সাংবাদিকদের জানিয়েছেন মেয়র সাদিক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চাচা মেয়র মানেই আমি মেয়র : সাদিক আব্দুল্লাহ

আপডেট সময় : ০৬:১৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩