সংবাদ শিরোনাম ::
সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট

সকল ভেদাভেদ ভূলে আবার আওয়ামীমীগকে বিজয়ী করতে হবে- এমপি টগর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দর্শনায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে দর্শনা রেলবাজার বঙ্গবন্ধু চত্বরে দর্শনা পৌর আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠি হয়েছে।
দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর। সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর বলেন, বাংলাদেশকে স্বাধীন করার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছিল। সেই লক্ষ্য বাস্তবায়িত হয়েছে। এখন নির্বাচনকে সামনে রেখে যত চ্যালেঞ্জই আসুক না কেন ৭৪ বছরের পরিপক্ব আওয়ামী লীগ তা মোকাবিলা করেই এগিয়ে যাবে। তিনি বলেন, আজ ঐতিহাসিক ২৩ জুন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতান অর্জনে নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। তাই আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে পূনরায় দলকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মুনছুর বাবুর সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মনজু, দর্শনা পৌর মেয়র ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগেরসহ সভাপতি আতিয়ার রহমান হাবু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সকল ভেদাভেদ ভূলে আবার আওয়ামীমীগকে বিজয়ী করতে হবে- এমপি টগর

আপডেট সময় : ০১:০০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩