পানিতে ডুবে দুই বছরের শিশুর করুণ মৃত্যু
- আপডেট সময় : ০৯:১৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩ ১২ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ডেবরা গ্রামের নিখোঁজ শিশু সামিউলকে (২) একদিন পর বাড়ির ডোবার রাস্তা পারাপারের নালার ভেতর থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শিশুটি নিখোঁজ হওয়ার পর থেকে এলাকাবাসীর সন্দেহ হয় বেদে সম্প্রদায়ের নারীরা শিশুকে চুরি করে নিয়ে গেছে। বিভিন্ন বেদে সম্প্রদায় পল্লীতে স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে।
গতকাল ২২ জুন বৃহস্পতিবার বিকেল থেকে শিশু সামিউল নিখোঁজ হয়। সারাদিন খোঁজ করার পর পাওয়া না গেলে সবাই চিন্তিত হয়ে পরে। ২৩ জুন শুক্রবার পৌনে বারোটার দিকে বাড়ির পাশের নালার ভেতর থেকে শিশুটিকে মৃত উদ্ধার করে স্থানীয়রা।
শিশু উদ্ধার করার খবর পেয়ে ঘটনাস্থলে যান নলছিটি থানার অফিসার ইনচার্জ মু: আতাউর রহমান,নাচনমহল ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সেলিম, মোল্লারহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহম্মদ কবির হোসেন।
শিশু সামিউল’র মৃতুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকার লোকজন জানান বর্ষা মৌসুমের কারনে খাল, বিল,নদী-নালায় পানি বৃদ্ধির কারনে প্রায়ই ঘটছে পানিতে পড়ে শিশু মৃত্যুর ঘটনা। এই মৌসুমে মা সহ পরিবারের লোকজনদের বাড়ির শিশু সন্তানদের প্রতি লক্ষ্য রাখতে হবে।


























