সংবাদ শিরোনাম ::
বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ, আবেদন করা যাবে ঘরে বসেই ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, চলন্ত বাস থেকে ফেলে দেওয়ায় প্রাণ গেল দুই যাত্রীর খাল পরিষ্কারে পানিতে নেমে প্রশংসায় ভান্ডারিয়ার ইউএনও বিরামপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত,প্রধান অতিথি সংসদ সদস্য ডা.জাহিদ হোসেন

আসছে পরপর তিনটি শৈত্যপ্রবাহ, শীতে কাঁপবে গোটা দেশ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০ ৪২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: চলতি মাসে দেশের ওপর দিয়ে দুইটি তীব্র ও একটি মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দ্বিতীয় সপ্তাহ থেকে আবারও তাপমাত্রা কমতে শুরু করবে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী তিন থেকে পাঁচ জানুয়ারি দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে যারে। এরপর তাপমাত্রা আবার কমতে শুরু করবে। ৬ জানুয়ারির পরপর আসছে তীব্র শৈত্য প্রবাহ। সবমিলিয়ে চলতি মাসে মোট তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুউদ্দিন আহমেদ জানান, ৩ জানুয়ারির পর থেকে দেশের তাপমাত্রা কমতে থাকবে। ৬ জানুয়ারি থেকে ১০ জানুয়ারির মধ্যে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাবে। মাসের মাঝামাঝিতে জেঁকে বসতে পারে মাঝারি শৈত্যপ্রবাহ। মাসের শেষদিকে আবারও তীব্র শৈত্রপ্রবাহ বয়ে যাওযার সম্ভাবনা রয়েছে। এসময় দেশের বিভিন্ন জেলা-উপজেলায় কনকনে শীত অনুভূত হতে পারে। বিশেষ করে গ্রামাঞ্চলে শীতের প্রভাব বেশি থাকবে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শৈত্যপ্রবাহ ও সরকারের প্রস্তুতি নিয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বলেন, তীব্র শৈত্যপ্রবাহ বলতে রাতের তাপমাত্রা ছয় ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। ছয় থেকে আট ডিগ্রির মধ্যে হলে মাঝারি শৈত্যপ্রবাহ এবং আট থেকে ১০ ডিগ্রি হলে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। ১০ জানুয়ারির পর মাঝারি শৈত্যপ্রবাহ ও মাসের শেষ সপ্তাহে তীব্র শৈত্যপ্রবাহে বয়ে যাবে। এসময় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা বিভাগের কিছু অংশ, সিলেট, সুনামগঞ্জ ও চট্টগ্রামের বাঘাইছড়িতে শীতের তীব্রতা বেশি থাকবে। ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে দিকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আসছে পরপর তিনটি শৈত্যপ্রবাহ, শীতে কাঁপবে গোটা দেশ!

আপডেট সময় : ০২:০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০