সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

হাকিমপুর বোয়ালদাড় ইউনিয়নে ভিডাব্লিউবির চাল বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৪:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় উপকারভোগী গ্রামীণ দুস্থ নারীদের মাঝে চলতি (জুন-২৩) মাসের চাল বিতরণ করা হয়েছে।

(১৯ জুন) সোমবার বোয়ালদাড় ইউনিয়ন পরিষদ চত্বরে সারাদিনব্যাপী চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি ছদরুল ইসলাম।

উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের তথ্য মতে, উপজেলার তিনটি ইউনিয়নে এক হাজার নয়শত চল্লিশ জন কার্ডধারী দুস্থ নারীদের প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেয়া হয়। এরমধ্যে বোয়ালদাড় ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির ৭২৭ জন উপকারভোগীদের মাঝে চলতি জুন মাসের চাল বিতরণ করা হয়।

এসময় তদারকি অফিসার উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার রবিউল ইসলাম, ইউপি সচিব জাহিদ হাসান, প্যানেল চেয়ারম্যান নাজমুল হোসেন, ইউপি সদস্য বকুল হোসেন, মাসুদ রানা, মহিলা ইউপি সদস্য বুলবুলি খাতুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাকির হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলাম বলেন, ভিডাব্লিউবি কর্মসূচির আওতায় আমার ইউনিয়নে ৭২৭ জন উপকারভোগী রয়েছেন। তিনি গ্রামীণ নারীদের উদ্দেশ্য বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকার, গরীব দুঃখীর সরকার। শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছে বলেই আপনারা এসব কর্মসূচির চাল পাচ্ছেন এবং দেশের উন্নয়ন হচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার জন্য নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হাকিমপুর বোয়ালদাড় ইউনিয়নে ভিডাব্লিউবির চাল বিতরণ

আপডেট সময় : ০৪:৩৪:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩