সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

নলছিটিতে অটো চালককে হাতুড়িপেটা করে অটো ছিনতাইয়ের চেষ্টা, ঘাতক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি নলছিটিতে অটোরিকশা চালককে হাতুড়িপেটা করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে একজনকে স্থানীয়দের সহায়তায় আটক করেছে পুলিশ। সোমবার(১২জুন) রাতে জেলার নলছিটি উপজেলার দপদপিয়ার কাঠেরঘর নামক স্থান থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মোঃ আলামিন(৩৫) সে বরিশাল সদরের কাউনিয়া এলাকার মো. মানিক ফরাজীর ছেলে । পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে এর আগেও অটোরিকশার ব্যাটারি চুরির অপরাধে মামলা রয়েছে।এসময় তার কাছ থেকে হাতুড়ীসহ চুরির কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সোমবার রাতে স্থানীয় সড়কের পাশে হঠাৎ একজন রক্তমাখা লোককে দেখে আমরা ছুটে যাই তখন তিনি বলেন, আমি একজন অটোরিকশাচালক আমার বাড়ী ঝালকাঠি সদরে একজন আমাকে মেরে অটোরিকশা নিয়ে পালিয়েছে। এই কথা শুনে আমরা মটরসাইকেল নিয়ে ধাওয়া করে মুল সড়কের কাছাকাছি গিয়ে তাকে ধরতে সক্ষম হই। তারপর পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

আহত অটো চালক মিঠুন হাওলাদার জানান, সোমবার সন্ধ্যায় বরিশাল সদরের নথুল্লাবাদ থেকে একজন যাত্রী ৫শত টাকা ভাড়ায় নলছিটির কাঠের ঘর নামক স্থানে আসেন।কাঠেরঘর থেকে কিছুটা ভিতরে আসতেই সে বলে আমার লোক আসতে আছে তুমি এখানেই দাড়াও। আমি তার কথামত অটোরিকশা সেখানে দাড় করিয়ে সড়কের পাশে প্রশাব করতে গেলে সেই ফাকে সে কিছু একটা দিয়ে আমার মাথায় আঘাত করে। এরপর আমি কিছুক্ষন অচেতন ছিলাম। আমার হুশ আসার পরে দেখি অটোরিকশা নেই তখন ডাকচিৎকার দিয়ে স্থানীয় লোকজনকে বিষয়টি জানাই। সে আরও জানায়, তার বাড়ী ঝালকাঠি সদরের বাসন্ডা গ্রামে পিতার নাম দুলাল হাওলাদার।

এব্যাপারে নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু. আতাউর রহমান জানান,গতকাল রাতে চালককে হাতুুড়ি দিয়ে পিটিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার সময় একজনকে ধরে স্থানীয়রা পুলিশে দিয়েছে। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নলছিটিতে অটো চালককে হাতুড়িপেটা করে অটো ছিনতাইয়ের চেষ্টা, ঘাতক আটক

আপডেট সময় : ০১:১৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩