সংবাদ শিরোনাম ::
এসএসসির ফলে খুলনা সবার শীর্ষে, দ্বিতীয় যশোর—তৃতীয় চুয়াডাঙ্গা বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ বাগেরহাটে পুষ্টি সমন্বয় কমিটির সভা শিশু, গর্ভবতী মা ও প্রবীণদের পুষ্টিতে বিশেষ নজর দেওয়ার আহ্বান বাবুগঞ্জে সন্ধ্যা নদীর ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন বিদেশ-ফেরত অভিবাসীদের জন্য কর্মসংস্থান ও কর্মসংযোগ’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত বাবুগঞ্জে ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আধুনিক চারতলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন জিআর চাল বিতরণে অনিয়মের অভিযোগ: তদন্তে তিন সদস্যের কমিটি গঠন দুর্নীতির অভিযোগে ঝালকাঠি এলএসডির কর্মকর্তা বদলি নলছিটিতে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে বাবা নিহত আদালত ওয়ারেন্ট দেওয়ায় আইনজীবীকে কুপিয়ে জখম, স্ত্রীও আহত

আপনারা আসুন আমরা খেলে বিজয় লাভ করতে চাই:বিএনপি’র উদ্যেশ্যে তথ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ ২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি।।তথ্য মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন,বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। বিএনপি আবারও অগ্নিসন্ত্রাসের বার্তা দিচ্ছে।জামায়াতকে দিয়ে বিএনপি নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে। এর মধ্যে দিয়ে দেশকে বিশৃঙ্খল পরিস্থিতির দিকে নিয়ে যেতে চায় বিএনপি। কারণ, বিএনপি জানে তারা নির্বাচনে জয়ী হতে পারবে না।আপনারা আসুন, আমরা খেলে বিজয় লাভ করতে চাই।
রবিবার(১১ জুন)সন্ধ্যা সাড়ে ৬টায় নীলফামারী শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগকে হারানোর শক্তি এদেশে কারও নেই। শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হবে এবং শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন। সুষ্ঠু নির্বাচন যারা প্রতিহত করার ঘোষণা দেবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী আরো বলেন, আগামী নির্বাচনে আমরা ওয়াকওভার চাই না, নির্বাচনী খেলায় আপনারা আসুন, আমরা খেলে বিজয় লাভ করতে চাই। আওয়ামী লীগ খেলে আপনাদেরকে গোল দিতে চায়।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ক্ষমতায় থাকলে বিনয়ী হতে হয়, বিনয়ের কোনো বিকল্প নেই। কেউ দলের নাম ভাঙিয়ে দল ও সরকারের বদনাম করলে দল তাদের দায়িত্ব নেবে না এবং দলে তাদের কোনো জায়গা হবে না। নতুন কোনো দাবি দাওয়া নয়,প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যেসব উন্নয়ন করেছেন জনগণের কাছে সেটি প্রচার করুন।
নেতাকর্মীদের উদ্যেশ্যে তিনি বলেন, ছয় মাস পড়ে নির্বাচন।নির্বাচনে জয়লাভ করার অন্যতম প্রধান নিয়ামক শক্তি হচ্ছে সাংগঠনিক শক্তি। সংগঠন যেখানে শক্তিশালী আওয়ামী লীগকে সেখানে পরাজিত করার ক্ষমতা কারো নেই।
উত্তর বঙ্গের কোন কোন জায়গায় জামায়াতে ইসলামীর কিছু কিছু ছোট ছোট ঘাটি আছে প্রসঙ্গ তুলে তথ্যমন্ত্রী বলেন, উত্তরবঙ্গের কোন কোন জায়গায় বিএনপিও ঘাপটি মেরে বসে আছে। মির্জা ফখরুল সাহেবের বাড়িওতো উত্তরবঙ্গের ঠাকুরগাঁওতে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উত্তরবঙ্গেরই মানুষ, সুতরাং তিনি যেভাবে আজকে আস্ফালন করছেন, যে ভাষায় কথা বলছেন এটি আবার অগ্নি সন্ত্রাসের বার্তা তার মুখ থেকে আমরা দেখতে পাচ্ছি। নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টার আভাস দিচ্ছেন তিনি। তাদেরকে সেই সুযোগ দেওয়া হবে না, দিতে আমরা পারি না।
বর্ধিত সভার উদ্ধোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক সাবেক সংস্কৃতি মন্ত্রী নীলফামারী-২ সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নুর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।
বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ ও সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডঃ মমতাজুল হক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, এ্যাডঃ সফুরা বেগম রুমী সহ জেলা, উপজেলা, পৌর আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপনারা আসুন আমরা খেলে বিজয় লাভ করতে চাই:বিএনপি’র উদ্যেশ্যে তথ্যমন্ত্রী

আপডেট সময় : ১০:০৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩