বিরামপুরে ফেনসিডিল সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক-১
- আপডেট সময় : ০৪:২৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩ ১৪ বার পড়া হয়েছে

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের সাঁড়াশি অভিযানে ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল সহ কুখ্যাত মাদক কারবারি কে আটক করেছ থানা পুলিশ।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার্স ইনচার্জ ওসি সুমন কুমার মহন্ত
বলেন গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে ফেনসিডিল ও টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল সহ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃত আসামী বিরামপুর ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়নের অর্ন্তগত মন্নাপাড়া ব্রীজ এর দক্ষিন পার্শ্বে কমিউনিটি ক্লিনিকের সামনে মন্নাপাড়া ব্রীজ হতে প্রস্তমপুর যাওয়ার পাকা রাস্তার উপরে মাদক ব্যবসায়ী আসামী মো: রিপন ওরফে রোস্তম (৪০), পিতা-মৃত বদিউজ্জামান, সাং- উত্তর কাটলা, থানাঃ বিরামপুর, জেলাঃ দিনাজপুরকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত হতে ৮০ (আশি বোতল ফেন্সিডিল) ও একটি এপ্যাচী আরটিআর- ১৬০ সিসি মোটর সাইকেল উদ্ধার করা হয়। এই ঘটনায় বিরামপুর থানার মামলা নং-০৫, তাং-১১/০৬/২০২৩ খ্রিঃ, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি (২) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আজ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। উদ্ধারকারী অফিসার এসআই/মোঃ মামুনুর রশিদ ও সঙ্গীয় অফিসার ফোর্স। অভিযান চলমান আছে। সুনির্দিষ্ট তথ্য দিন সেবা নিন।


























