সংবাদ শিরোনাম ::
এসএসসির ফলে খুলনা সবার শীর্ষে, দ্বিতীয় যশোর—তৃতীয় চুয়াডাঙ্গা বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ বাগেরহাটে পুষ্টি সমন্বয় কমিটির সভা শিশু, গর্ভবতী মা ও প্রবীণদের পুষ্টিতে বিশেষ নজর দেওয়ার আহ্বান বাবুগঞ্জে সন্ধ্যা নদীর ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন বিদেশ-ফেরত অভিবাসীদের জন্য কর্মসংস্থান ও কর্মসংযোগ’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত বাবুগঞ্জে ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আধুনিক চারতলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন জিআর চাল বিতরণে অনিয়মের অভিযোগ: তদন্তে তিন সদস্যের কমিটি গঠন দুর্নীতির অভিযোগে ঝালকাঠি এলএসডির কর্মকর্তা বদলি নলছিটিতে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে বাবা নিহত আদালত ওয়ারেন্ট দেওয়ায় আইনজীবীকে কুপিয়ে জখম, স্ত্রীও আহত

নির্বাচনের ২৪ ঘন্টা আগ থেকে কোনো বহিরাগত থাকবে না, বাড়ি বাড়ি তল্লাশি করা হবে: বিএমপি কমিশনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান

বরিশাল বিসিসি নির্বাচনের ২৪ ঘণ্টা আগ থেকে নগরীতে কোনো বহিরাগত থাকবে না। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করা হবে বলে মন্তব্য করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার সাইফুল ইসলাম।আজ শনিবার ১১টায় নগরীর বিএমপি হেডকোয়ার্টারে নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার এসব কথা বলেন ৷ সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের মেসেজ খুব ক্লিয়ার। এখানে যারা বহিরাগত আছেন তারা রাত ১২টা পর্যন্ত থাকবে। আগামীকাল থেকে নগরীতে আমরা কোন বহিরাগত দেখতে চাই না। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আমরা চেকপোস্ট বসাব। বহিরাগত কাউকে পেলে নগরীতে থাকার জন্য তাদের যৌক্তিক কারণ দেখাতে হবে ৷ চিকিৎসার কাজে আসা, গর্ভবর্তী মেয়ের সেবার জন্য আসা মা বা দীর্ঘ দিনের ভাড়াটিয়া ও কর্মসূত্রে বরিশালে থাকা বহিরাগতদের ক্ষেত্রে আমরা নমনীয় হব।এ ছাড়া অন্য কোনো কারণ গ্রহণযোগ্য হবে না৷ আমরা আজ রাত ১২টার পর থেকেই বাড়ি বাড়ি অভিযান চালাবো। এই অভিযান অব্যাহত থাকবে।’ নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র‍্যাব, বিজিবি, এবিপিএন ও আনসার মিলিয়ে মোট ৪ হাজার ৪০০ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
সুষ্ঠু, সুন্দর, পক্ষপাতহীন নির্বাচনের আশাবাদ ব্যক্ত করে বিএমপি কমিশনার বলেন, ‘সবার ক্ষেত্রে আইন সেইম। আমরা কোনো প্রার্থী চিনি না, প্রতীক চিনি না, দল চিনি না। আমরা চিনি মানুষ ও ভোটার। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবে।’
বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতারা, একটি দলের মুরিদরা বাইরে থেকে এসে নগরীতে প্রচার চালাচ্ছে। এই বিষয়গুলো কীভাবে ভাবছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএমপি কমিশনার বলেন, ‘নির্বাচন পরিচালনা করার জন্য বিভিন্ন দলের সমন্বয় দল থাকে। এটা অফিশিয়াল তবে সেটা দুই বা তিনজনের বেশি না৷ এই টাইপের যদি কিছু হয় সে ক্ষেত্রে আমরা ওভারলুক করতেই পারি। বাট সবার জন্য একই আইন৷ ’ একজন মেয়র প্রার্থী অভিযোগ করছেন গোয়েন্দা সংস্থার লোকজন একজন বিশেষ প্রার্থীকে জেতানোর জন্য মাঠে নেমেছেন। এই অভিযোগের বিষয়ে আপনার বক্তব্য কী? উত্তরে সাইফুল ইসলাম বলেন, ‘এই বিষয়ে আমার জানা নেই। আজই প্রথম শুনলাম। তবে এসব বিষয়ে গণমাধ্যমে অভিযোগ না করে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করলে আমরা পরবর্তী ব্যবস্থা নিতে পারব।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নির্বাচনের ২৪ ঘন্টা আগ থেকে কোনো বহিরাগত থাকবে না, বাড়ি বাড়ি তল্লাশি করা হবে: বিএমপি কমিশনার

আপডেট সময় : ০৮:০৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩