সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

কালো টাকা ও বহিরাগতের আনাগোনা বেড়েছে ঃ তাপস ডিজিটাল সরকারের বিদ্যুত কোথায় গেলো?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

জতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেন, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই কালো টাকা ও বহিরাগতদের আনাগোনা বাড়তে শুরু করেছে।পত্রিকার মাধ্যমে জানতে পারলাম নৌকাকে ডুবাতে হাত পাখার প্রার্থীকে ৩ কোটি টাকা দেওয়া হয়েছে। তারা ধর্ম ব্যাবহার করে ভোট চাইছে।এসব বিষয় তদন্ত করার কোন লক্ষন দেখছিনা।প্রতিদিনই নিজেরা নিজেদের মধ্যে রক্তাক্ত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা তেমন দেখা যাচ্ছে না।ভবিষ্যতে আরো ভয়াবহ ঘটনা ঘটার আগে সেনাবাহিনী নামানোর প্রয়োজনীয়তা অনুভব করছি।আমরা প্রথমেই এই দাবি করেছিলাম।আমাদের আশংকা এখন বাস্তবে রুপ নিয়েছে। তিনি আরও বলেন,নৌকার প্রার্থী প্রতি মুহূর্তে নির্বচনী আচারণ লংঘন করছে।প্রতিটি ওয়ার্ডে একাধিক নির্বাচনী অফিস করেছে, অনেক সরকারি জায়গায় অফিস করেছে তারা কিন্তু এ বিষয় রিটার্নিং কর্মকর্তা নিরব ভূমিকা পালন করছেন। আমরা রাত ৮ টার মধ্যে মাইকিং শেষ করছি কিন্তু তারা অধিক পরিমাণে মাইক ব্যাবহার করছে তাদের বিরুদ্ধে কোন এ্যাকশনে যাচ্ছেনা বরং বিকাল ৫ টার সময় উচ্চস্বরে মাইকিং করার অভিযোগে জরিমানা করছে।প্রশাসন একচোখা নীতি অনুসরণ করছেন। আমরা কোন অন্যায় আর সহ্য করবো না।
৬ জুন ২০২৩ মঙ্গলবার সকালে বরিশাল সিটি কর্পোরেশন, ফলপট্রি,গীর্জামহল্লাসহ গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমি ৩০ দফা ইশতেহার ঘোষণা করেছি। আমার ঘোষণা পরিপূর্ণভাবে পালন করবো।আমি নিজে চুরি করবো না কাউকে চুরি করতে দেবনা।তিনি সিটি কর্পোরেশন এর কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্য বলেন,আপনারা সততার সাথে কাজ করুন,যাদেরকে অবৈধ ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সত্যি না হলে আপনারা আবার চাকুরী ফিরে পাবেন।দূর্নীতিবাজরা সাবধান হয়ে যাবেন আমি নগরবাসীর ভোটে নির্বাচিত হতে পারলে দূর্নীতিমুক্ত নগরভবন ঘোষণা দিব।বরিশালে কোন সিন্ডিকেট, কমিশন বানিজ্য থাকবেনা।আপনারা পরিবর্তন করুন আমি প্রয়াত হিরন ভায়ের অসমাপ্ত কাজগুলো শেষ করবো এবং আমার পরিকল্পনা অনুযায়ী নতুন কাজ শুরু করবো।ভোলার গ্যাস বরিশাল এনে নতুন নতুন কলকারখানা এনে বেকারত্ব দূর করবো।নগরবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। হারিকেন ও মমবাতির দাম রাতারাতি বেড়ে গেছে।ডিজিটাল সরকারের বিদ্যুত গেলো কোথায়?জনগণ জানতে চাই।ভোট চাওয়ার আগে কারেন্ট দিন,লুটপাট বন্ধ করুন, চাঁদাবাজি, দখলবাজি বন্ধ করুন। জিনিসপত্রের দাম লাগামের মধ্যে আনুন।পিয়াজের ঝাঁজে সাধারণ মানুষ দিশেহারা।
এসময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, এস রহমান পারভেজ, নজরুল ইসলাম খান,রফিকুল ইসলাম গফুর, নজরুল ইসলাম হেমায়েত, অধ্যাপক গিয়াস, অধ্যাপক রফিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কালো টাকা ও বহিরাগতের আনাগোনা বেড়েছে ঃ তাপস ডিজিটাল সরকারের বিদ্যুত কোথায় গেলো?

আপডেট সময় : ০৯:২৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩