সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

বরিশালে প্রচন্ড গরমে ঘন ঘন বিদুৎতের লোডশেডিং অতিষ্ঠ নগরবাসী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩ ৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান।

বরিশালে তীব্র গরমের সঙ্গে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে নগরবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রচন্ড গরমে শিশু ও বয়স্করা চরম বিপাকে পড়েছে। দিনে তীব্র গরমের পর রাতেও প্রচ- গরম ও লোডশেডিং
আবহাওয়াবিদরা বলছেন, আকাশে মেঘ না থাকা এবং বাতাসের আদ্রতা কম থাকায় তাপমাত্রা বেড়েছে। অন্যদিকে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা বলছেন, বিদ্যুৎ কেন্দ্রগুলোতে উৎপাদন বন্ধ থাকায় বেড়েছে লোডশেডিং। বিদ্যুৎ গ্রাহকরা অভিযোগ করে বলছেন, তীব্র দাবদাহ অন্যদিকে অস্বাভাবিক লোডশেডিং দিনকে দিন পরিস্থিতি দুর্বিসহ করে তুলছে। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের কারণে প্রভাব পড়ছে ব্যবসা বাণিজ্যে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সাজিদ বলেন, প্রতিদিনই সকাল থেকে বিকেল পর্যন্ত তীব্র দাবদাহ। এর মধ্যে রাতদিনের বেশির ভাগ সময় থাকে না বিদ্যুৎ। এতে জনজীবনে তৈরি হয়েছে অচলাবস্থা।
বরিশাল নগরীর বটতলা এলাকার বাসিন্দা আফজাল ও সবুজ মিয়া বলেন, ‘সারাদিনে কমপক্ষে ৭ থেকে ৮ বার লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ এসে আধাঘণ্টা থাকে আবার চলে যায়। এভাবে আমাদের খুবই কষ্ট হচ্ছে। গরমের কারণে বাসায় শিশু থেকে বৃদ্ধ সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। অন্যদিকে ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িতরা বলছেন, প্রতিদিন চার থেকে পাঁচবার ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের কারণে তাদের সমস্যা হচ্ছে। নগরীর চকবাজারের একাধিক পোশাক ব্যবসায়ীরা বলেন, আমাদের ব্যবসায় মূল আকর্ষণ হলো ক্রেতা আকর্ষণ করা। কিন্তু লোডশেডিংয়ের কারণে ক্রেতাও আসেনা মার্কেটে। বিক্রি করবো কার কাছে? ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.টি.এম তারিকুল ইসলাম জানান, বরিশালে দৈনিক ৯০ মেগাওয়াট বিদ্যুৎ এর চাহিদা থাকলেও পাওয়া যাচ্ছে সাড়ে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট। এ কারণে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। তিনি জানান, পায়রা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে এ পরিস্থিতি থেকে কবে নাগাদ উত্তরণ সম্ভব, তা নিশ্চিত করে বলতে পারেননি এ কর্মকর্তা। তিনি বলেন, পায়রা বিদ্যুৎ কেন্দ্র চালু হলে এ পরিস্থিতি আর থাকবে না। এদিকে বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল বলেন, ‘বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গরমের এ তীব্রতা আরও কিছুদিন থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে প্রচন্ড গরমে ঘন ঘন বিদুৎতের লোডশেডিং অতিষ্ঠ নগরবাসী

আপডেট সময় : ০৬:৫৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩