বাবুগঞ্জে ভাঙন প্রতিরক্ষা কাজের উদ্বোধন করলেন এমপি টিপু
- আপডেট সময় : ০২:৩৮:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩ ১৩ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের
বাবুগঞ্জ উপজেলার কেদারপুরে ইউনিয়নে ভাঙন প্রতিরক্ষা কাজের শুভ উদ্বোধন করলেন বরিশাল -৩ (বাবুগঞ্জ -মুলাদী) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপু।
শনিবার সকাল ১১ টায় কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভূতেরদিয়া আলিম মাদ্রাসা ও তৎসংলগ্ন এলাকা সন্ধ্যা নদীর ভাঙন হতে রক্ষা করার জন্য প্রাক/প্রতিরক্ষা ১১৩ মিটার কাজের শুভ উদ্বোধন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোঃ আবুল কালাম আজাদ (মিন্টু খলিফা), কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পশ্চিম ভূতেরদিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নূরে আলম বেপারী, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মন্ডল, জাতীয় পার্টির বাবুগঞ্জ উপজেলা সভাপতি মোঃ মকিতুর রহমান কিসলু, বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ মুসফিকুর রহমান শুভ সহ বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
প্রায় ৫ কোটি টাকা ব্যায়ে প্রকল্পের কাজটি পেয়েছেন বরিশালের মেসার্স যমুনা কর্পোরেশন নামের ঠিকাদার প্রতিষ্ঠান।


























