সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

নলছিটিতে মাদ্রাসার সরকারি নতুন বই বিক্রির অভিযোগ সুপারের বিরুদ্ধে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৫:২৬ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার অনুরাগ গৌরিপাশা আল হাসান দাখিল মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত সুপারের বিরুদ্ধে ১৫০ কেজি নতুন সরকারি বই বিক্রির অভিযোগ উঠেছে। অত্র মাদ্রাসার মানেজিং কমিটির সাবেক সভাপতি ও পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়,বুধবার (৩১মে) সকালে মাদ্রাসার বই ক্রয় করে বস্তায় ভরে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ক্রেতা মোঃ সোয়েবকে হাতেনাতে ধরে কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন এর কাছে নিয়ে যান। এসময় তার কাছ থেকে অত্র বছরের মাদ্রাসা বোর্ডের নতুন বিভিন্ন শ্রেনীর প্রায় ৬০০পিচ বই পাওয়া যায়। সে জানায় এগুলো অনুরাগ গৌরিপাশা দাখিল মাদ্রাসা থেকে কেজি হিসেবে ক্রয় করেছে। পরে কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন মাদ্রাসা দায়িত্বপ্রাপ্ত সুপারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিথিত অভিযোগ দেন।বিক্রি করা বইয়ের ওজন ১৫০ কেজি হবে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত সুপার মোঃমনিরুল ইসলাম বলেন, মাদ্রাসার ভাঙ্গা টিন ঠিক করার জন্য বই বিক্রি করা হয়েছে। সেখানে নতুন কোন বই নেই সব পুরাতন বই বিক্রি করা হয়েছে। তিনি আরো বলেন বই বিক্রি করতে যে অনুমতি নিতে হয় আমার জানা নেই।
এখন ইউএনও যে সিদ্ধান্ত দিবে সেটাই আমি মেনে নিব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ বলেন অনুরাগ গৌরিপাশা আল হাসান দাখিল মাদ্রাসার অত্র বছরের নতুন বই কেজি হিসেবে বিক্রি করা হয়েছে সেই মর্মে একটি অভিযোগ পেয়েছি।এখন তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নলছিটিতে মাদ্রাসার সরকারি নতুন বই বিক্রির অভিযোগ সুপারের বিরুদ্ধে

আপডেট সময় : ০৫:৫৫:২৬ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩