সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

রাবিতে প্রক্সি দিতে এসে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি পরীক্ষা দিতে এসে শেখ আবু হানিফ নামের এক সরকারি কর্মকর্তা আটক হয়েছেন।

আটক আবু হানিফ বরিশালের গৌরনদী উপজেলার সহকারী সমাজসেবা কর্মকর্তা হিসেবে কর্মরত। ৩৮তম বিসিএসে নন-ক্যাডার কর্মকর্তা হিসেবে তিনি উত্তীর্ণ হন। তার বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়।

বুধবার বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক এসব তথ্য জানান। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সংবাদ সম্মেলন আয়োজন করে।

এর আগে মঙ্গলবার রাবির ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক হন আবু হানিফ। তিনি দিনাজপুরের রুপম সরকার নামে একজনের হয়ে প্রক্সি দিতে এসেছিলেন।

বিজয় বসাক বলেন, আবু হানিফকে গতকাল আটক করা হয়। কিন্তু কিছুতেই তিনি পরিচয় প্রকাশ করছিল না। বরং তিনি বিভিন্ন সময় বিভিন্ন পরিচয় দিচ্ছিল। পরে ডিবি সদস্যদের জিজ্ঞাসাবাদে তিনি পরিচয় প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে রাবির প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাবিতে প্রক্সি দিতে এসে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আটক

আপডেট সময় : ০৯:৫৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩