সমাজসেবা ও মনবতার সেবায় বরিশাল বিভাগের সেরা সংগঠন হিসেবে শেরেবাংলা স্মারক সম্মাননা পেলেন বরিশাল ফরএভার লিভিং সোসাইটি
- আপডেট সময় : ০২:৫৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩ ১৪ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
শেরেবাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের উদ্যোগে ২৬ মে ২০২৩ শুক্রবার বিকেলে কেন্দ্রীয় কচি-কাঁচার মিলনায়তনে শেরেবাংলা’র ৬১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে “শেরেবাংলার কর্মময় জীবন ” শীর্ষক আলোচনা সভা ও গুণীজনদের পুরস্কার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব ও শেরেবাংলার দৌহিত্র সৈয়দ মর্গুব মোর্শেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড.কামাল উদ্দিন আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিরজাদা শহীদুল হারুন,প্রফেসর ড.জিনি বোধি ভিক্ষু,অধ্যক্ষ গোলাম ফারুক, মো.মঞ্জুর হোসেন ঈসা,সেলিনা আক্তার শিখা,আর কে রিপন।
সভায় বরিশালের জনপ্রিয় সমাজিক ও মানবিক সংগঠন বরিশাল ফরএভার লিভিং সোসাইটিকে বরিশাল বিভাগের সেরা সমাজ সেবা ও মানবতার কল্যানে বিশেষ অবদানের জন্য শেরেবাংলা স্মারক সম্মাননা পুরস্কার দেওয়া হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রকৌশলী ইকবাল হোসেন তাপস উপস্হিত না থাকায় তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ করেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো.মঞ্জুর হোসেন ঈসা।


























