সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

পালাচ্ছিলেন বর, ২০ কিলোমিটার ধাওয়া করে বিয়ে করলেন কনে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতে। দেশটির উত্তরপ্রদেশ রাজ্যের বরেলীর বারাদারি এলাকার ঘটনা এটি।

জানা গেছে, ওই পাত্রের সঙ্গে কনের আড়াই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু বিয়ে করতে রাজি নন। তাই বিয়ের দিন লুকিয়ে লুকিয়ে শহর ছাড়ছিলেন ওই প্রেমিক। কিন্তু ‘রেহাই’ মিলল না! বিয়ের পোশাক পরে থাকা কনে ‘পলাতক’ পাত্রকে ২০ কিলোমিটার ধাওয়া করে ধরে নিয়ে গেলেন মণ্ডপে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশের বদায়ুন জেলার বাসিন্দা ওই যুবক। সেখানকার বারাদারির বাসিন্দা। আড়াই বছর সম্পর্কে থাকার পর দুই পরিবারের মধ্যে অনেক আলাপ-আলোচনার মাধ্যমে সম্প্রতি তাদের বিয়ের দিন ধার্য হয়। গত রবিবার বরেলীর ভূতেশ্বরনাথ মন্দিরে বিয়ে দিন ধার্য করা হয়।

কিন্তু বিয়ের দিন পাত্রী এবং তার পরিবারের সদস্যরা যথাসময়ে মন্দিরে পৌঁছলেও যাননি পাত্র। এমনকি তার পরিবারের অন্য সদস্যদেরও সেখানে দেখা যায়নি। অনেক অপেক্ষার পর পাত্রকে ফোন করা হলে, তিনি জানান, মাকে আনতে বদায়ুন যাচ্ছেন তিনি। মাকে নিয়েই পৌঁছে যাবেন মণ্ডপে।

এ কথা শোনামাত্রই সন্দেহ হয় কনের! তার মনে হয় বিয়ের আগেই পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন হবু স্বামী। এক মুহূর্তও সময় নষ্ট না করে একটি গাড়িতে উঠে বরকে ধাওয়া করেন কনে এবং তার পরিবারের সদস্যরা।

একপর্যায়ে প্রায় ২০ কিলোমিটার দূরে ভীমোরা থানার কাছে হবু স্বামীকে ধরে ফেলেন তিনি। একটি বাসে করে পালিয়ে যাওয়ার সময়ই হাতেনাতে ধরা পড়ে যান কনের হবু ওই স্বামী। এরপর সরাসরি পাত্রকে নিয়ে স্থানীয় একটি মন্দিরে চলে যান কনে। উভয় পরিবারের উপস্থিতিতে ভীমোরা মন্দিরে বিয়ে হয় তাদের। সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পালাচ্ছিলেন বর, ২০ কিলোমিটার ধাওয়া করে বিয়ে করলেন কনে

আপডেট সময় : ১২:৫৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩