সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে ধুমছে আমদানি রপ্তানি-বাণিজ্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলা হিলি স্থলবন্দরে পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর পুরোদমে শুরু হয়েছে আমদানি রপ্তানি- বাণিজ্য। ফলে ফিরে এসেছে বন্দরে কর্মচাঞ্চল্য। আসতে শুরু করেছে দূর-দূরান্ত থেকে পাইকার পত্র। ফিরেছে শ্রমিকদের মাঝে প্রাণ চাঞ্চল্য। এদিকে পাইকারপত্র বন্দরে আসায় বেচা বিক্রি ভালো হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা।

আমদানিকারক প্রতিনিধি শহিদ ইসলাম জানান, দেশের বৃহত্তম স্থলবন্দর দিনাজপুরের হাকিমপুর হিলি স্থল বন্দর । এই বন্দরে দিনে প্রতিদিনে ১’শ ৩০ থেকে ১’শ ৫০ ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ করে। এই বন্দর দিয়ে মূলত ভুট্টা, ভূষি, খৈল, আদা, রসুন, পাথর আমদানি হয়ে থাকে। তবে গত মাসের ১৯ তারিখ থেকে ঈদুল ফিতরের কারনে ৬ দিন বন্ধ থাকে আমদানি রপ্তানি কার্যক্রম। বন্ধের পর আবারও শুরু হয় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি-বাণিজ্য।

কয়েকজন হিলি স্থল বন্দরের শ্রমিক জানান, ঈদুল ফিতরের ছুটির পর আবারও আমদানি রপ্তানি শুরু হওয়ায় আমরা অনেক খুশি। আমাদের এখন কাজকাম ভালো চলছে। আমরা শ্রমিকরা আনন্দে লোড আনলডের কাজ করতেছি। এতে আমাদের পরিবার পরিজনের চাহিদা মেটাতে পারছি। লোড আনলোডের কাজ বন্ধ থাকলে পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়তে হয়।

কয়েকজন পাইকার বলেন, ঈদুল ফিতরের ৬ দিন বন্ধ থাকার পর হিলি বন্দরে আবারও আমদানি রপ্তানি শুরু হয়েছে। পোর্টে অনেক মালামাল ঢুকছে আমরা কেনার জন্য আসছি। দেখে শুনে কিছু ভূষি কিনবো। এই বন্দরে মালামাল কম দামে কিনতে পারি বিধায় এখানে আাসা।

হিলি পানামাপোর্ট লিমিটেড জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, পবিত্র ঈদুল ফিতরের কারনে গত মাসের ১৯ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত আমদানি রপ্তানি বন্ধ ছিল। তবে ২৫ এপ্রিল থেকে আবারও হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। আমদানি রপ্তানি শুরু হওয়ায় বর্তমান বন্দরে ফিরেছে কর্মচাঞ্জল, শ্রমীকদের মাঝে ফিরেছে প্রাণচাঞ্জল্য। আসতে শুরু করেছে দুর দুরান্ত থেকে পাইকারপত্র। চলছে বেচাকেনা।

হিলি কাষ্টমস সূত্রে যানা যায়, হিলি স্থলবন্দর দিয়ে ২৫ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত এই বন্দর দিয়ে ১ হাজার ৩শ ১৪ টি ভারতীয় ট্রাকে ৯০ হাজার ৬শ ৫০ মেট্রিকটন পন্য আমদানি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে ধুমছে আমদানি রপ্তানি-বাণিজ্য

আপডেট সময় : ০৯:১৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩