সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে,বিরামপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য জনসভায় হত্যার হুমকির প্রতিবাদে দিনাজপুরের বিরামপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার (২২ মে) বিকেল ৫টায় বিরামপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি মো: মিজানুর রহমান মন্ডল ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পারভেজ কবির,সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, প্রচার সম্পাদক মিজানুর রহমান,যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ফিজু, পৌর যুবলীগের সভাপতি অহিদুল ইসলাম অদু, ছাত্রনেতা তসাদ্দেক হোসেন তোছা,মো: আমিনুল ইসলাম দুখু প্রমুখ।

এসময় আ’লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বলেন, জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে যখন বাংলাদেশের উন্নয়নের রোল মডেল তৈরি হচ্ছে ঠিক তখনই একাত্তরের পরাজিত শক্তি বিএনপি-জামাত চক্রান্তে মেতে উঠেছে। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আল্লাহ ছাড়া অন্য কোন শক্তিকে ভয় করে না। তারা দেখেছে এবং বুঝতে পেরেছে নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে হারানো সম্ভব নয়। তারা একাধিকবার বঙ্গবন্ধু কন্যাকে হত্যার চেষ্টা করে ব্যার্থ হয়েছে। তাই বিএনপি-জামাত যদি বিরামপুরে কোনভাবে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তবে তাদের শক্তভাবে প্রতিহত করা হবে।

তারা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কোন নির্দেশ আসা মাত্র সবাইকে প্রস্তুত থাকার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে,বিরামপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৫:৩৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩