সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

তেঁতুলিয়ায় ১০ দিনব্যপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫২:০৪ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিতদের আশ্রয়ণ-২ (দারিদ্র বিমোচন ও পুর্নবাসন) প্রকল্পের আওতায় ১০ দিনব্যাপী আয়বর্ধনমূলক পেশাভিত্তিক প্রশিক্ষণে দুইটি ব্যাচের সমাপনী অনুষ্ঠান হয়েছে।
প্রশিক্ষণে উপজেলায় আশ্রয়ণ প্রকল্পে আশ্রিত ৭২৭টি পরিবারের উপকারভোগীগণ ২১টি ব্যাচে এ প্রশিক্ষণ গ্রহণ করেন।
আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে বসত বাড়ীতে সবজি চাষ, মৎস্য চাষ, গবাদি পশু ও পাখি পালন, পাখির রোগ প্রতিরোধ, সেলাই, পা-পোষ তৈরি, ব্লক বাটিক এবং কাগজের ব্যাগ ও ঠোঙ্গা তৈরি বিষয়ক ট্রেডে এই প্রশিক্ষণ প্রদান করা হয়। এসব বিষয় ভিত্তিক প্রশিক্ষণ গ্রহণের পর উপকারভোগীগণ বিভিন্ন আয়বর্ধনমূলক কার্যক্রম গ্রহণ করতে পারবেন। এছাড়াও এই প্রশিক্ষণ কর্মসূচি আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিত উপকারভোগীদেরকে দক্ষ জনশক্তি, আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার পাশাপাশি বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তেঁতুলিয়ায় ১০ দিনব্যপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

আপডেট সময় : ১২:৫২:০৪ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩