সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

বরিশালে টিসিবির পণ্যে তেল ডাল দিলেও মিলছে না চিনি, হতাশ উপকারভোগীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান।

বরিশালে টিসিবির পণ্যে তৈল,ডাল দিলেও মিলছে না এবার চিনি। এতে উপকারভোগীরা চিনি না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। ফলে বাধ্য হয়ে তারা বেশি দাম দিয়ে চিনি কিনে নিজেদের প্রয়োজন মেটাচ্ছেন। সোমবার (২২ মে) সকাল থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ডে টিসিবির ডিলার পয়েন্ট ঘুরে দেখা যায় ডিলাররা বলেছেন, কর্তৃপক্ষ এবার চিনি দেয়নি। তাই চিনি ছাড়া তেল ও ডাল বিক্রি করছি।
টিসিবির বরিশাল অফিসের তথ্য মতে, নগরীর ৩০ ওয়ার্ডে উপকারভোগীর সংখ্যা ৯০ হাজার। এসব উপকারভোগী পরিবারগুলো ২২০ টাকা মূল্যে দুই লিটার তেল, ১৪০ টাকা মূল্যে দুই কেজি মসুর ডাল ও ৬০ টাকা মূল্যে এক কেজি চিনি পেতেন। তবে এবার টিসিবি কর্তৃপক্ষ চিনি না দেওয়ায় শুধু তেল ও ডাল পাচ্ছেন।
শাহ আলম খান নামের টিসিবির এক কার্ডধারী জানান, টিসিবিতে ৬০ টাকা কেজি দরে চিনি দেওয়া হত। কিন্তু এখন চিনি দেওয়া হচ্ছে না। যারা টিসিবির পণ্য দেন তাদের জিজ্ঞেস করেছি কেন চিনি দেওয়া হচ্ছে না।
তারাও সঠিক কোনো তথ্য দিতে পারছেন না। মামুন নামের আরেক কার্ডধারী বলেন, আগে কম মূল্যে টিসিবির চিনি পেতাম। এ মাসে চিনি দিচ্ছে না। এখন বাধ্য হয়ে অধিক মূল্যে চিনি কিনতে হবে।
টিসিবির ডিলার এস কে সিনহা এন্টারপ্রাইজের মালিক রাজিব হোসেন বলেন, টিসিবি থেকে চিঠি দিছে মাল ছাড়িয়ে আনার জন্য। গিয়ে দেখি এবার চিনি নেই। তাই উপকারভোগীদের চিনি দিতে পারছি না।এ বিষয়ে টিসিবি বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক শতদল মণ্ডল বরিশালটাইমসকে জানান, এটা বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। আমাদের কিছু করার নেই। মন্ত্রণালয় থেকে যখন চিনি দিবে তখন উপকারভোগীদের মাঝে বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে টিসিবির পণ্যে তেল ডাল দিলেও মিলছে না চিনি, হতাশ উপকারভোগীরা

আপডেট সময় : ১০:৫৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩