বান্ধবীকে পিইসি পরীক্ষার ফল জানাতে গিয়ে ছাত্রীর মৃত্যু
- আপডেট সময় : ০৩:২৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯ ১৪৮ বার পড়া হয়েছে

জাবেদুর রহমান জাবেদ তেতুুুলিয়া(পঞ্চগড়) প্রতিনিধি : তেঁতুলিয়া উপজেলায় পিইসি পরীক্ষার ফল পেয়ে প্রতিবেশীকে বান্ধবীকে খুসির খবর দিতে যাওয়ার সময় সাইকেলের চাকায় ওড়না পেচিয়ে নিপা আক্তার (১২) নামে এক শিক্ষার্্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া ফুটকিবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে। নিপা ঐ এলাকার নাজির হোসেনের মেয়ে।
পারিবারিক ও সূত্রে জানা যায়, দুপুরের পর পিইসি পরিক্ষার ফলাফল পাওয়ার পর বাাইসাইকেল নিয়ে প্রতীবেশী ও বন্ধু-বান্ধবদের খুসির খবর জানাতে যায়। বিকেলের দিকে এক পর্যায়ে অসাবধানতায় গলায় থাকা ওড়না সাইকেলের চাকায় পেচিয়ে পড়ে গুরুত্বর আহত হয় নিপা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে রিপোর্্ট আশার পর বিস্তরিত জানাযাবে। তবে লাশের প্রাথমিক সুত্রহাল রিপোর্ট করা হয়েছে।























