সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

বরিশালে আ’লী‌গের দুই গ্রুপে হাতাহাতি, ছ‌বি তোলায় ৩০ সাংবা‌দিককে অবরুদ্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ ৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ ব‌রিশা‌ল সি‌টি কর‌পো‌রেশন নির্বাচ‌নে আওয়ামী লী‌গের প্রার্থী আবুল খা‌য়ের আব্দুল্লাহ খোকন সের‌নিয়াবা‌তের সঙ্গে সদর উপ‌জেলার জনপ্রতি‌নি‌ধি‌দের মত‌বি‌নিময় সভা শে‌ষে আওয়ামী লীগ ও ছাত্রলী‌গের দুই গ্রু‌পের ম‌ধ্যে হাতাহা‌তির ঘটনা ঘ‌টে‌ছে।

এসময় ঘটনার ছ‌বি ধারণ কর‌তে গি‌য়ে তো‌পের মু‌খে পড়‌তে হয় বি‌ভিন্ন টে‌লি‌ভিশন চ‌্যা‌নেলের ক‌্যামেরাপারসন ও প‌ত্রিকার ফ‌টো সাংবা‌দিক‌দের।

অন্তত ৩০ জন সাংবা‌দিক‌কে অবরুদ্ধ ক‌রে রাখার অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা‌দের বিরু‌দ্ধে।

বুধবার রাতে মহানগর যুবলী‌গের যুগ্ম আহবায়ক মাহামুদুল হক খান মামু‌নের বাসভব‌নে এই ঘটনা ঘটে।

এ‌শিয়ান টে‌লি‌ভিশ‌নের ক‌্যা‌মেরা পারসন আজিম শরীফ ব‌লেন, হাতাহা‌তির ঘটনার ছ‌বি ধারণ কর‌তে গে‌লে ছাত্রলী‌গের লোকজন আমা‌দের ক‌্যা‌মেরার ওপর থাবা বসায়। এ নি‌য়ে ধস্তাধ‌স্তিও হয় আমা‌দের সঙ্গে। একপর্যা‌য়ে আমিসহ আমার প্রায় ৩০/৩৫ জন সহকর্মীকে এক‌টি রু‌মের ম‌ধ্যে আট‌কে রা‌খা হয়। প‌রে আওয়ামী লী‌গের সি‌নিয়র নেতারা এ‌সে আমা‌দের মুক্ত ক‌রেন।

আওয়ামী লীগ নেতারা জানায়, নৌকার প্রার্থী‌কে বিব্রত কর‌তে এই ধর‌ণের ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে ওই দুই‌টি পক্ষ।

হাতাহা‌তির বিষ‌য়ে জেলা ছাত্রলী‌গের সহ সভাপ‌তি জোবা‌য়ের আব্দুল্লাহ জিন্নাহ ব‌লেন, কথা কাটাকা‌টি হ‌য়ে‌ছে তুচ্ছ বিষয় নি‌য়ে, আর কিছু না।

মহানগর যুবলী‌গের যুগ্ম আহবায়ক মাহামুদুল হক খান মামুন জানান, তুচ্ছ বিষয় নি‌য়ে ঝা‌মেলা হ‌য়ে‌ছি‌লো। প‌রে বিষয়‌টি মীমাংসা ক‌রে দেওয়া হ‌য়ে‌ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে আ’লী‌গের দুই গ্রুপে হাতাহাতি, ছ‌বি তোলায় ৩০ সাংবা‌দিককে অবরুদ্ধ

আপডেট সময় : ০৯:৫৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩