নারীদের জেগে উঠতে হবে ঃ ইসমত আরা ইকবাল
- আপডেট সময় : ০২:১১:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩ ১৪ বার পড়া হয়েছে

বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী, জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস এর সহধর্মিনী ইসমত আরা ইকবাল বলেছেন নারীদের জেগে উঠতে হবে। ঘরে ঘরে আলোকিত মা তৈরি করতে হবে। নারীরা শুধু ঘরেই কাজ করে না তারা এখন পুরুষের পাশাপাশি বাইরেও ব্যাপক ভ‚মিকা পালন করছেন। বরিশালের নারী সমাজ অনেক সমৃদ্ধ। তারা যদি সঠিক সিদ্বান্ত নেন তাহলে আগামী দিনে বরিশাল সিটির উন্নয়নে নারীদেরও ভ‚মিকা থাকবে।
১৭ মে ২০২৩ বুধবার বিকালে ২৭ নং ওয়ার্ড বরিশাল ফরএভার লিভিং সোসাইটি নারীনেত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। এসময়ে আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ তাহমিনা আক্তার, প্রফেসর ফাহমিদা, বরিশাল ফরএভার লিভিং সোসাইটির পরিচালক এস.এম এমামুল হাসান শামিম ও গণসংযোগ কর্মকর্তা জাহিদুল ইসলাম মামুন, সংগঠনের নেত্রীবৃন্দ। শুভেচ্ছা বিনিময় শেষে ২৭ নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের সাথে তিনি কুশল বিনিময় করেন। এ সময়ে তিনি ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস এর জন্য সবার কাছে দোয়া চান।
১৮ মে ২০২৩ বৃহস্পতিবার বিকাল ৪.০০ টায় ২২ নং ওয়ার্ডের খ্রিষ্টানপাড়াসহ ওয়ার্ডের গুরুত্বপূর্ণ যায়গায় বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী, জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস এর সহধর্মিনী ইসমত আরা ইকবাল কুশল বিনিময় করবেন।


























