সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

স্বাভাবিক জীবনে যেতে ঘোড়াঘাট থানায় মুচলেকা দিলেন মাদক ব্যবসায়ী জিয়াউর রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩ ৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ
স্বাভাবিক জীবনে ফিরে যেতে পুলিশের কাছে মুচলেকা দিলেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার মাদক ব্যবসায়ী ব্যবসায়ী জিয়াউর রহমান ।
জিয়াউর রহমাস(৪০)। করতেন ইয়াবার ব্যবসা। পাশাপাশি মাদক সেবকও তিনি। মাদক বিক্রির অপরাধে তার নামে রয়েছে একটি মাদকের মামলা, খেটেছেন জেল। তবে এবার সে নিজের ভুলগুলো শুধরে নিয়ে ফিরতে চান স্বাভাবিক জীবনে।

১৬ মে মঙ্গলবার রাতে জিয়াউর নিজ ইউনিয়নের চেয়ারম্যানকে সাথে নিয়ে নিজেই হাজির হয় ঘোড়াঘাট থানায়। পুলিশকে জানান, জিয়াউর রহমান স্বাভাবিক জীবনে ফিরতে চান। জিয়াউর রহমান (৪০) উপজেলার ২নং পালশা ইউনিয়নের পাইকপাড়া-মাঝিয়ান গ্রামের জিন্নাত আলীর ছেলে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তর কাছে লিখিত মুচলেকা দেন জিয়াউর। মুচলেকায় তিনি লিখেন, ‘আমি আর কোন দিন মাদকের ব্যবসা করবো না এবং মাদক সেবন করবো না। আগামী দিনে আমার এলাকা থেকে সব ধরণের মাদক ব্যবসা বন্ধে আমি পুলিশকে সব ধরণের সহযোগীতা করবো।’

মাদক ব্যবসায়ী জিয়াউর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, ‘আগে আমি ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করতাম। পুলিশ আমাকে ধরে নিয়ে গিয়ে মামলা দেয়। সেই মামলায় ১৪ দিন জেল খেটেছি। মামলাটি চলমান আছে। আমি দেখলাম এ সব করে সব দিন থেকেই আমার ক্ষতি। তাই নিজে নিজে সিদ্ধান্ত নিলাম মাদক ব্যবসা এবং মাদক সেবন একেবারে বাদ দিয়ে দিব। তাই মঙ্গলবার রাতে আত্মসম্পর্ণ করতে থানায় গিয়েছিলাম। আমি একেবারে স্বাভাবিক জীবনে ফিরতে চাই। পুলিশকে ধন্যবাদ তারা আমাকে স্বাগতম জানিয়েছে।’

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, ‘জিয়াউর তার ভুল বুঝতে পেরেছে। আমরা তাকে স্বাগত জানিয়েছি। অন্য মাদক ব্যবসায়ীদের জন্য অনুকরণ হতে পারে সে। কেও যদি অপরাধ জগৎ থেকে স্বাভাবিক জীবনে ফিরতে চায়, তাদেরকে পুলিশের পক্ষ থেকে সব ধরণের সাহায্য সহযোগীতা করা হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বাভাবিক জীবনে যেতে ঘোড়াঘাট থানায় মুচলেকা দিলেন মাদক ব্যবসায়ী জিয়াউর রহমান

আপডেট সময় : ১১:০২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩