সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

তেঁতুলিয়ায় মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ আহত ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়া ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে আবু বক্কর সিদ্দিক (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার দিবাগত রাতে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে দেবনগর ইউনিয়নের মাগুড়মাড়ি চৌরাস্তা আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক দেবনগর ইউনিয়নের নিজবাড়ি গ্রামের আবুল কালামের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, পঞ্চগড়ের জগদল বাজারে প্রয়োজনীয় কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় আমতলী এলাকায় পৌঁছালে বিপরীতমুখী দুটি মোটরসাইকেল তাকে সামনা-সামনি ধাক্কা দেয়। এতে পাকা রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে সিদ্দিক নিহত হয়।
তাৎক্ষনিক স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবু বক্কর সিদ্দিককে মৃত ঘোষনা করেন। আহত নাহিদ টি ফ্যাক্টরির কর্মচারি ইমরান প্রধান (৩০) সে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ছোট নারায়নপুর এলাকার শহিদুল ইসলাম প্রধানের পুত্র ও একই ফ্যাক্টরির কর্মচারি তাইজুল (৪০)কে অবস্থা গুরুতর দেখে চিকিৎসক দুজনকে রংপুর মেডিকেলে প্রেরণ করেন। অপর আহত দেবনগর ইউনিয়েনর ডাঙ্গাপাড়া গ্রামের বসির উদ্দিন পুত্র আব্দুস সালাম (২৮)কে পঞ্চগড়েই চিকিৎসা দেয়া হয়।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নুর আলম বলেন, দুর্ঘটনায় ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হলেও আবু বক্কর সিদ্দিককে মৃত অবস্থায় পাওয়া যায়।
তেঁতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন মোল্লা জানান, মহাসড়কে সংস্কারকাজ চলমান থাকায় একপাশে কার্পেটিং করা হয়েছে অন্যপাশে ফাঁকা থাকায় সবাই একই পাশ দিয়ে চলাচলের কারনেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তেঁতুলিয়ায় মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ আহত ৩

আপডেট সময় : ১০:২৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩