আলোকিত নগরী গড়তে হলে আলোকিত মানুষ চাইঃ ইসমত আরা ইকবাল
- আপডেট সময় : ০৪:২৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩ ১৩ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এবং জাতীয় পার্টির সমর্থিত বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসের পতœী ইসমত আরা ইকবাল বলেন, পৃথিবীর সব থেকে মধুর ডাক হলো ‘মা’। সন্তানের জন্য সব থেকে বেশি যে আত্মত্যাগ করতে পারে, সেই নামটিই হলো মা।
মাকে ভালোবাসার জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন নেই বলে মনে করি আমি। কারণ প্রতিটি দিনই মাকে ভালোবাসার জন্য হওয়া উচিত। তবে প্রতিদিনের ভালোবাসাকে আরেকটু বাড়িয়ে বিশেষ করতে মা দিবসের গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই। আমার দুই সন্তান মানবিক মানুষ হয়েছে। আমার বড় ছেলে ইল্যান্ড থেকে এমবিএ করে এখন একটি সু-প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে চাকরি করছে। আর ছোট ছেলে পাইলট। তাদের এই মহান কৃর্তি আমার একার পক্ষে সম্ভব হয়নি। পিছনে তাদের পিতার অবদানও অপরিসীম। আমি ভাগ্যবান একজন আদর্শবান স্বামী পেয়েছি। তিনি আমার অন্যতম প্রেরনা। বরিশাল ফরএভার লিভিং সোসাইটি তিনি প্রতিষ্ঠিত করে এখানে হাজার হাজার নারীদের কর্মসংস্থান সৃষ্টি করছেন। তাদেরকে কম্পিউটার প্রশিক্ষন, সেলাই প্রশিক্ষন, নারী উদ্যোক্তা সৃষ্টির মধ্যদিয়ে বরিশাল নগরীতে নারীদের ক্ষমতায়নে যেকাজ শুরু করেছেন আপনারা যদি তাকে ভাল একটি যায়গায় বসাতে পারেন তাহলে তিনি নিরব বিপ্লব ঘটাবেন। আমি আশা করছি আজ যারা আমাকে সম্মানিত করেছেন সকলেই আমার স্বামী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসের পাশে থাকবেন। আমি স্বপ্ন দেখতে ভালবাসি না বরং স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি বিশ^াস করি মায়েরা যত বেশি শিক্ষিত সেই জায়গার সন্তানরা তত বেশি সু-শিক্ষিত।
বরিশাল ফরএভার লিভিং সোসাইটির বিশ^ মা দিবস উপলক্ষে সংর্বধিত অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আপনারা আমার স্বামী, ও সন্তানদের জন্য দোয়া করবেন। তারা যেন সমাজের অবহেলিত মানুষের পাশে সবসময় দাঁড়াতে পারে।
১৬ মে ২০২৩ মঙ্গলবার বিকাল ৩.৩০ মিনিটে ১০৯০ নবগ্রাম রোড, বরিশাল ফরএভার লিভিং সোসাইটির মিলায়তনের বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষা অনুরাগী ইসমত আরা ইকবালকে আলোকিত মা হিসেবে রতœগর্ভা মা স্মারক সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের পরিচালক এস,এম ইমামুল হাসান শামিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরে-ই বাংলা একে ফজলুল হক গবেষনা পরিষদের চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মানবাধিকার জোটের মহাসচিব মিলন মল্লিক, সংগঠনের গণসংযোগ কর্মকর্তা জাহিদুল ইসলাম মামুন, সংগঠনের নেত্রী ছনিয়া বেগম, নাজমা বেগম, সালমা আক্তার, হাফিজা আক্তার রিমি, মরিয়ম, মেরিনা হাসান লামিয়া, সঙ্গিতা দাস প্রমুখ।
আলোচনা শেষে বরিশাল ফরএভার লিভিং সোসাইটির পক্ষ থেকে বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষা অনুরাগী ইসমত আরা ইকবালকে আলোকিত মা হিসেবে রতœগর্ভা মা স্মারক সম্মাননা তুলে দেওয়া হয়।


























