সংবাদ শিরোনাম ::
দামুড়হুদায় বিশ্ব মা দিবস উদযাপিত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৪৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩ ২০ বার পড়া হয়েছে

সংবাদদাতা :দামুড়হুদা উপজেলা প্রতিনিধি
বিশ্ব মা দিবস উপলক্ষ্যে দামুড়হুদায় আলোচনা সভা ও মায়েদের সম্মাননা দেওয়া হয়েছে।
রবিবার তাং-১৪/০৫/২০২৩ ইং সকাল ১০:৩০ ঘটিকায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে দামুড়হুদা উপজেলা সম্মেলন কক্ষে বিশ্ব মা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলী মুনছুর বাবু, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাইফুন নাহার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জামান।


























