সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বরিশালের নির্বাচন নিয়ে আমি নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলবো : জিএম কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ জাতীয় সংসদ নির্বাচনের আগে যতগুলো নির্বাচন হবে, সবগুলোতেই জাতীয় পার্টি অংশ নেবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। বৃহস্পতিবার (১১ মে) বেলা সাড়ে ১২টায় বরিশাল বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে যতগুলো নির্বাচন হবে, সবগুলোতে জাতীয় পার্টি অংশগ্ৰহণের সিদ্ধান্ত নিয়েছে। আর আমাদের নির্বাচনে আসার দুইটি উদ্দেশ, একটি হচ্ছে আমাদের সাংগঠনিক দক্ষতা পরীক্ষা করা যে, দল কী অবস্থায় আছে। অপরটি হচ্ছে সরকার নির্বাচন দিয়ে কী করতে চাচ্ছে।

তিনি বলেন, আমরা যদি নির্বাচনে না আসতাম তাহলে হয়তো সরকার বলতো, আমরা আসলে সঠিক নির্বাচন দিতো। তাই আমরা সরকারকে সঠিক নির্বাচনের সুযোগ দিচ্ছি।

জাপা চেয়ারম্যান বলেন, ইভিএম ভালো-খারাপ এটা আমি বলতে চাই না। ইভিএম ভালোভাবে ব্যবহার করলে হয়তো ভালো হতো। মানুষের আস্থা ইভিএমের ওপর নেই। সরকার সত্যিকার অর্থে যদি গ্ৰহণযোগ্য নির্বাচন করতে চায় তাহলে ইভিএম ব্যবহার না করাই ভালো।

বরিশালে নৌকার প্রার্থীর আধিপত্য বিস্তারের বিষয়ে জাতীয় পার্টির প্রার্থীর অভিযোগের বিষয়ে তিনি বলেন, এ নিয়ে আমি নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলবো। বরিশালে একটি গুজব উঠে গেছে সরকার কাকে নির্বাচিত করবে তা ঠিক করে ফেলেছে। এই কথা হয়তো সত্য নয়, তবে মানুষ এটি বিশ্বাস করে ফেলেছে, যেটি সরকারের ব্যর্থতা।

এর আগে দুপুর ১২টায় ঢাকা বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে বরিশাল বিমানবন্দরে পৌঁছান জি এম কাদের। তার সফরসঙ্গী হিসেবে জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু, দলের কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশিদ, মেজর (অবসরপ্রাপ্ত) রানা মোহাম্মদ সোহেল, রেজাউল ইসলাম ভূঁইয়াসহ দলের কেন্দ্রীয় নেতারা আছেন।

পরে বিমানবন্দর এলাকায় বরিশাল-৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর সভাপতিত্বে এক পথসভায় বক্তব্য দেন জি এম কাদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালের নির্বাচন নিয়ে আমি নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলবো : জিএম কাদের

আপডেট সময় : ০৩:৫৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩