সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

মোখা’ মোকাবিলায় বরগুনায় প্রস্তুত ৬৪২ আশ্রয়কেন্দ্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরগুনায় উপকূলীয় অঞ্চলে বিরাজ করছে ঘূর্ণিঝড় ‘মোখা’ আতঙ্ক। মোখার কারণে ক্ষয়ক্ষতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (১১মে) সকালে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে এ প্রস্তুতি সভা হয়। এতে বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন করেছে বরগুনা জেলা প্রশাসন।

এদিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় বরগুনায় ৬৪২ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। নির্দেশনা পাওয়া মাত্রই ঝূঁকিপূর্ণ এলাকার মানুষদের আশ্রয়ন কেন্দ্রে নেওয়ার ব্যবস্থা করা হবে।

পাশাপাশি বেতাগী এবং বামনা উপজেলা ছাড়া জেলার বাকি চার উপজেলায় সিপিপির মোট ৮ হাজার ৪৬০ জন, রেড ক্রিসেন্ট সোসাইটির ৩০০ জন, জাগনারী ১৫০ জন, ব্র্যাক ৩৫৫ জন ও রোভার স্কাউট ৩৫০ জন স্বেচ্ছাসেবক রয়েছেন।

জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, সাগর ও বিভিন্ন নদ-নদীতে থাকা নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। এছাড়া ঝুঁকির মধ্যে থাকা বাসিন্দাদের স্থানীয় জন প্রতিনিধিদের মাধ্যমে সতর্ক করা হয়েছে। যদি ঘূর্ণিঝড় আমাদের এলাকায় আঘাত হানে তাহলে তাদেরকে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

এর আগে ২০২০ সালের ২০ মে সুপার সাইক্লোন আম্ফানের আঘাতে বরগুনার পাথরঘাটা এবং তালতলী উপজেলার সব ইউনিয়ন, বেতাগী উপজেলার এক তৃতীয় অংশ ও সদর উপজেলার বদরখালী, ৭ নম্বর ঢলুয়া, আয়লা পতাকাটা ও ফুলঝুড়ি ইউনিয়নে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ২০০৯ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আইলায় বরগুনা জেলায় বেড়িবাঁধের বাইরে ও চরাঞ্চলের এলাকাগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়া ২০০৭ সালের ১৫ নভেম্বর সিডরে জেলার প্রায় দুই শতাধিক মানুষ মারা যান। সূত্র: বাংলানিউজ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মোখা’ মোকাবিলায় বরগুনায় প্রস্তুত ৬৪২ আশ্রয়কেন্দ্র

আপডেট সময় : ১১:০০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩