সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বরিশালে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপকের ৫ বছরের জেল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশালে গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহিতাদের অর্থ আত্মসাতের মামলায় চাকুরিচ্যুত শাখা ব্যবস্থাপক পলাশ চন্দ্র দাসকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

পাশাপাশি এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে। বুধবার (১১ মে) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন দুদকের আইনজীবী একে নুরউদ্দীন আহম্মেদ।

তিনি জানান, বুধবার বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদী আল মাসুদ রায় দেন। দণ্ডিত চাকুরিচ্যুত শাখা ব্যবস্থাপক হলো পলাশ চন্দ্র দাস। রায় ঘোষণার সময় এজলাসে উপস্থিত ছিলেন তিনি। পলাশ গ্রামীণ ব্যাংকের বাবুগঞ্জ উপজেলার আগরপুর শাখার ব্যবস্থাপক ছিলেন। তিনি বাকেরগঞ্জ উপজেলার নারাঙ্গন এলাকার জীবন কৃষ্ণ দাসের ছেলে।

মামলার বরাতে আদালতের বেঞ্চ সহকারী হারুন অর রশিদ জানান, শাখা ব্যবস্থাপক হিসেবে পলাশ চন্দ্র দাস ২০০৮ সালের ২১ আগস্ট থেকে ২০১১ সালের ৯ মার্চ পর্যন্ত সময় দায়িত্বপালন করেন। এই সময়ে তিনি বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তিনজন ঋণ গ্রহিতার ৫২ হাজার ৭২১ টাকা আত্মসাত করেন।

এ অভিযোগে ২০১৭ সালের ১৩ জুলাই দুদক বরিশাল জেলার সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. আল আমীন বাদী হয়ে একমাত্র পলাশকে আসামি করে বাবুগঞ্জ থানায় মামলা করেন। ২০১৮ সালের ৩১ মে উপ-সহকারী পরিচালক আল আমীন মামলার তদন্ত করে পলাশকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। বিচারক স্বাক্ষ্য গ্রহণ করে রায় দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপকের ৫ বছরের জেল

আপডেট সময় : ১০:৫১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩