সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

তেঁতুলিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় অজ্ঞাত নামা মাইক্রোবাসের ধাক্কায় চা বাগানের শ্রমিক সফিকুল ইসলাম (৪৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছে। রোববার সন্ধ্যার পর পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে তেঁতুলিয়া বাইপাস রবীন্দ্র স্বরনী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সফিকুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের আজিজনগর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
এলাকাবাসী ও স্থানীয়রা জানান, সফিকুল প্রতিদিনের মতো আজও সারাদিন বাগান থেকে চা পাতা সংগ্রহ করে কালান্দিগঞ্জ বাজারে নিত্যপ্রয়োজনীয় সদাই করে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরে যাচ্ছিল। রবীন্দ্র স্বরনী বাইপাস এলাকায় পৌছালে অজ্ঞাতনামা একটি মাইক্রোবাস পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সফিকুলের মৃত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে মৃত দেহ উদ্ধার করে।
এব্যাপারে তেঁতুলিয়া হাইওয়ে থানার এসআই রেজাউল করিম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি এবং মৃত দেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের পক্ষ থেকে বিনা ময়না তদন্তের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া অজ্ঞাতনাম মাইক্রোবাসটিকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তেঁতুলিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ০৫:২৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩