সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

নলছিটিতে নকলের সহযোগিতা করায় এক শিক্ষককে ১০ হাজার টাকা জরিমানা ও পরীক্ষার্থী বহিষ্কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :দাখিল পরীক্ষায় ঝালকাঠির নলছিটিতে অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার ও নকলে সহায়তায় করার অভিযোগে এক শিক্ষককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ওই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

মঙ্গলবার (২ মে) দুপুরে উপজেলার নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্র সূত্রে জানা গেছে, দাখিল পরীক্ষায় আরবি প্রথম পত্র পরীক্ষা চলাকালে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা ওই কেন্দ্র পরিদর্শনে গিয়ে পরীক্ষায় অসদুপায় অবলম্বনকালে মো. রায়হান নামে পরীক্ষার্থীকে হাতেনাতে ধরে তাকে বহিষ্কার করা হয়। এসময় নকলে সহায়তায় সহায়তা করার জন্য কক্ষ পরিদর্শক এ.কে আজাদকে ১০ হাজার টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা।

কেন্দ্র সচিব মোহাম্মদ বাহাউদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, পরীক্ষার্থীদের অবৈধ সহযোগিতা করার দায়ে অর্থদণ্ড প্রাপ্ত এ.কে আজাদ উপজেলার ভৈরবপাশা দাখিল মাদ্রাসা কম্পিউটার শিক্ষক। আর অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত রায়হান সরমহল হাশেমিয়া দাখিল মাদ্রাসার ছাত্র।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নলছিটিতে নকলের সহযোগিতা করায় এক শিক্ষককে ১০ হাজার টাকা জরিমানা ও পরীক্ষার্থী বহিষ্কার

আপডেট সময় : ১১:৫৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩