সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

জনসনের ঋণকাণ্ড: বিবিসি চেয়ারম্যানের পদত্যাগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্য ব্যাংক ঋণে মধ্যস্থতা করতে অনিয়মের আশ্রয় নেওয়ার অভিযোগ ওঠায় পদত্যাগ করেছেন বিবিসির চেয়ারম্যান রিচার্ড শার্প।

এক তদন্ত প্রতিবেদনে অনিয়মের বিষয়টি উঠে আসার পরে আজ শুক্রবার তিনি পদত্যাগের ঘোষণা দেন। কমিশনার ফর পাবলিক অ্যাপয়েন্টমেন্টের ওই তদন্তের নেতৃত্ব দিয়েছেন অ্যাডাম হেপিনস্টল কেসি নামের একজন আইনজীবী। খবর- বিবিসি ও এনডিটিভি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির স্বার্থকে অগ্রাধিকার দিতে পদত্যাগ করছেন উল্লেখ করে রিচার্ড বলেছেন, সচেতনভাবে এই অনিয়ম তিনি করেননি। এটি ছিল একটি ‘অনিচ্ছাকৃত ভুল’।

তিনি বলেছেন, আমি মনে করি, (উদ্ভূত পরিস্থিতিতে) আমার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত এই পদে থাকলে তা বিভ্রান্তিকর হতে পারে।

অভিযোগ রয়েছে জনসনকে প্রায় ৮০ হাজার পাউন্ড ঋণ নিতে সাহায্য করেছিলেন তিনি। সেই ঋণ পাওয়ার পরেই দ্রুত বিবিসির চেয়ারম্যান পদে নিযুক্ত হন রিচার্ড।

বিবিসি যখন কোনো চেয়ারম্যান নিয়োগ করে, তখন তার মনোনয়ন আসে সরকারের তরফ থেকে। কিন্তু একটি বোর্ডের কাছে ওই ব্যক্তিকে সমস্ত তথ্য জানাতে হয়। সরকারের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি স্পষ্ট করে জানাতে হয়।

রিচার্ড যখন চেয়ারম্যান হন, তখন তিনি ঋণের বিষয়টি সম্পূর্ণ আড়ালে রেখেছিলেন। আর সেটিই তার দোষ বলে মনে করা হচ্ছে। যে কারণে, বিরোধীরা দাবি তুলেছিল, যত দ্রুত সম্ভব শার্পকে পদত্যাগ করতে হবে।

এ বিষয়ে মুখ খোলেননি বরিস জনসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জনসনের ঋণকাণ্ড: বিবিসি চেয়ারম্যানের পদত্যাগ

আপডেট সময় : ০১:২১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩