সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল অর্ধশতাধিক ঘর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩ ৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

কক্সবাজারের টেকনাফে চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের হোয়াইক্যং চাকমারকুল ক্যাম্পে এই অগ্নিকাণ্ড ঘটে।

১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জামাল পাশা বলেন, ‘চাকমারকুল ক্যাম্পে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসসহ আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়েছি। কীভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে।’

রোহিঙ্গা ক্যাম্পের সাব মাঝি আমির হোসেন জানান, ‘হঠাৎ করে তার শিবিরে আগুন জ্বলে উঠে। ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নেভায়। কিন্তু এর মধ্যেই অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে।’

২১ নম্বর ক্যাম্পের বাসিন্দা হামিদুল হক জানান, ‘হঠাৎ দেখতে পাই একটি ঘরের ভেতর থেকে আগুন বের হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।’

ক্যাম্পের আরেক বাসিন্দা মো. আলম জানান, তাদের ক্যাম্পে একটি ঝুপড়ি ঘরের রান্নার চুলা থেকে আগুন লাগে।

জানতে চাইলে টেকনাফ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (এসিল্যান্ড) মো. এরফানুল হক চৌধুরী বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এ ঘটনায় অর্ধশতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল অর্ধশতাধিক ঘর

আপডেট সময় : ০৫:২৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩