সংবাদ শিরোনাম ::
রাজাপুরে সরকারের অগ্রাধিকার কর্মসূচি নিয়ে তথ্য অফিসের ফ্যামিলি সমাবেশ বরিশালে গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ ইসরত হোসেন কচি তালুকদারের নেতৃত্বে বাবুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ঘোড়াঘাটে সংবাদ প্রকাশের পর শিক্ষিকা সেলিনা আক্তার বরখাস্ত বরিশালে বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়নের ব্যতিক্রমী হা-ডু-ডু আয়োজন সুপারি পাড়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন বরিশালে সাবেক শিক্ষক নেতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার ভারতে যাওয়ার সময় দর্শনা ইমিগ্রেশনে একাধিক মামলার পাবনার আসামি গ্রেপ্তার

কিল হিম’ ছবির শোতে লোক ভাড়া করে আনা ও নারীদের হেনস্তার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

ঈদে মুক্তি পাওয়া ’কিল হিম’ ছবির শো’ দেখাতে লোক ভাড়া করে আনার অভিযোগ উঠেছে অনন্ত জলিল ও ছবিটির পরিচালক ইকবালের বিরুদ্ধে। সেই ভাড়া করে আনা লোকদের হাতে বেশ ক’জন নারী গণমাধ্যমকর্মী হেনস্তার শিকার হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

রোববার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় ‘কিলহিম’ ছবি শো’তে হাজির হবেন জানিয়ে সাংবাদিকদের আহ্বান করেন অনন্ত জলিল। সেখানেই গণমাধ্যমকর্মীরা অনন্ত জলিলের লোকদের হাতে হেনস্তার শিকার হন। তবে ছবির পরিচালক বলছেন, লোক ভাড়া করে আনার অভিযোগ একেবারেই মিথ্যা। ছবিটি দেখতে আসা দর্শকদের ভিড়ে ধাক্কাধাক্কি হয়েছে। ওই ভিড়ে অনন্ত জলিলসহ তিনি নিজেও পড়েছিলেন।

হেনস্থার শিকার হওয়া একজন বলেন, ‘আমরা অনন্ত জলিলের দাওয়াতেই ঈদের দ্বিতীয় দিন সিনেপ্লেক্সে হলে দর্শকদের উপস্থিতি কাভার করতে যাই। কিন্তু সেখানে যারা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করেন তারা কেউ সিনেমার দর্শক নন, তারা অনন্ত জলিলকে স্যার বলেন। এ ছাড়া তাদের আচরণ দেখে সবাই বুঝবে তারা ভক্ত নন, নায়কের স্টাফ!’

সরেজমিনে দেখা যায়, বিকেল সাড়ে ৪টা থেকে অনন্তকে ফুলেল শুভেচ্ছা জানাতে বেশ কিছু ভক্ত ‘কিল হিম’ সিনেমার পক্ষে স্টার সিনেপ্লের বাইরে অপেক্ষা করছেন। তারা সিনেমার দর্শক না, তারা সিনেমা দেখেননি। তবে তারা সাংবাদিকদের শুরু থেকে ভিডিও ফুটেজ সংগ্রহে বাঁধা প্রদান করে আসছিলেন। অনন্তকে ফুল দেয়ার আয়োজনের সময়, ভিড়ের সুযোগকে কাজে লাগিয়ে নারী সাংবাদিকদের হেনস্তা করার চেষ্টা করেন তারা।

শুধু হেনস্তাই নয় একটি বেসরকারি টিভি চ্যানেলের ট্রাইপড ও অন্য একটি চ্যানেলের ব্যুম নিয়ে যান তারা। পাশাপাশি একটি অনলাইন নিউজ পোর্টালের ব্যু্ম ভেঙে ফেলেন।

বিষয়টি নিয়ে কথা বললে এড়িয়ে যান ছবির পরিচালক ইকবাল। তিনি বলেন, ‘এমন কিছু আমার চোখে পড়েনি। আমাদের কাছে কেউ অভিযোগও করেনি। কাল তো আমিও ভিড়ে আমার আংটি হারিয়ে ফেলেছি। আর লোক ভাড়া করে আনার যে বিষয়টি বলা হচ্ছে তা মিথ্যা। তারা নায়কের ক্রেজি ভক্ত। অনন্ত ভাইকে এক পলক দেখতেই তারা ছুটে এসেছেন।’

উল্লেখ্য, গত ঈদুল আজহায় ‘দিন দ্য ডে’ ছবির বেলায় লোক ভাড়া করে প্রেক্ষাগৃহে ভিড় বাড়ানোর অভিযোগ উঠেছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কিল হিম’ ছবির শোতে লোক ভাড়া করে আনা ও নারীদের হেনস্তার অভিযোগ

আপডেট সময় : ১১:১৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩