বাবুগঞ্জে এতিমদের সম্মানে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৫:০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ ৭০ বার পড়া হয়েছে

বরিশাল (বাবুগঞ্জ) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাবুগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া (নতুনচর) দারুল কুরআন সিদ্দিকিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন বিশ্বাসের সভাপতিত্বে ও বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ আজিজুল হকের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল বরিশাল জেলা শাখার আহ্বায়ক এইচ এম মহসিন আলম, কেদারপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ কুদ্দুস মোল্লা, সদস্য সচিব মোঃ মঞ্জুর রহমান টুটুল বিশ্বাস,
উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মোঃ রাজন শিকদার, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ হুমায়ুন কবির বিশ্বাস, কেদারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক এনামুল হক বিশ্বাস, বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম রেজা রুবেল, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আকিব হোসেন ইমরান, বাবুগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ রোহান সিকদার, সদস্য সচিব আসিফ সিকদার প্রমূখ।
এছাড়াও কেদারপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সার্বিক সহযোগিতায় ছিলেন প্রবাসী মোঃ রফিকুল ইসলাম সরদার, মোঃ ফুয়াদ সরদার ও মোঃ ইব্রাহিম।


























